News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলা, শহিদ এক জওয়ান ও আহত দুই
Image

শ্রীনগরে টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলা, শহিদ এক জওয়ান ও আহত দুই

শ্রীনগর, ২৪ জুলাই (হি.স.) : টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালালো একদল জঙ্গি। চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার শ্রীনগরের বাটমালু এলাকায় ঘটেছে। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও দুই জওয়ান।
এদিন জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বাটমালুতে টহল দিচ্ছিল সিআরপিএফ-এর জওয়ানরা। সেই সময় অতর্কিতে জঙ্গিরা টহলরত সিআরপিএফ-এর উপর হামলা চালায়। পাল্টা যোগ্য জবাব দেয় সিআরপিএফ। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন এক সিআরপিএফ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন দুই জওয়ান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিরা হামলা চালানোর পর একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। গোটা দোকানটি ঘিরে ফেলা হয়েছে। বাড়তি নিরাপত্তাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top