News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ-খুনের অভিযোগ উত্তাল বিহারের রাজনীতি, সিবিআই তদন্তের দাবি তেজস্বীর
Image

ধর্ষণ-খুনের অভিযোগ উত্তাল বিহারের রাজনীতি, সিবিআই তদন্তের দাবি তেজস্বীর

নয়াদিল্লি ও পাটনা, ২৪ জুলাই (হি.স.): সরকারি অনুদানপ্রাপ্ত বিহারের মুজাফফরপুরের একটি হোমে ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবারও উত্তাল বিহারের রাজনীতি| এবার রেশ পৌঁছে গেল দিল্লিতেও| মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব| পাশাপাশি নক্ক্যারজনক এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রণজিত্ রঞ্জনও| মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিহারের সুপৌল কেন্দ্রের কংগ্রেস সাংসদ রণজিত্ রঞ্জন বলেছেন, মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি| তিনি আরও জানিয়েছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, নাবালিকাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে|’ অন্যদিকে, লোকসভায় আরজেডি সাংসদ জয়প্রকাশ নারায়ণ বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেশের কাছে লজ্জাজনক|’
মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে লালু-পুত্র তেজস্বী যাদব| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেছেন, ‘এই মামলার সঙ্গে জড়িতদের সহায়তা করছে নীতীশ কুমার সরকার| আদালতের নির্দেশেই মাটি খোঁড়ার কাজ চলছে| বিরোধীরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে|’ পাশাপাশি এনডিএ সরকারকে আক্রমণ করে লালু-পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘‘এনডিএ সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য গয়া থেকে পাটনা পর্যন্ত ‘এনডিএ ভাগাও, বেটি বাঁচাও সাইকেল মার্চ’-এর আয়োজন করা হবে| আমার বিশ্বাস মানুষ আমাদের সমর্থণ করবে|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top