News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ড্যামে গাড়ি পড়ে ছ’জনের মৃত্যু
Image

জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ড্যামে গাড়ি পড়ে ছ’জনের মৃত্যু

ভোপাল, ২৩ জুলাই (হি.স.) : জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ছয় যুবকের। মৃত ছয় যুবকের নাম রজনীশ প্যাটেল, আকাশ সাহু, পঙ্কজ সাহু, রঞ্জিত সাহু, অভিজিৎ রাঠৌর ও গৌরব সাহু। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে কালার ড্যামের কাছে। ড্যামের পাশে একটি নালায় উলটে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা ভোপাল এবং বিদিশার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজনের জন্মদিন ছিল। তাই সবাই মিলে পার্টি করতে কোলার ড্যামে গিয়েছিলেন। ফেরার সময় কোলার ড্যাম থেকে একটু আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি নালায় গিয়ে পড়ে। বৃষ্টির কারণে নালাটি জলে ভর্তি ছিল। ফলে গাড়িটি নালায় ডুবে যায়। কারও পক্ষে গাড়ি থেকে বেরোনো সম্ভব হয়নি।
দুর্ঘটনাটি রাতে ঘটায় সকালের আগে কেউ এব্যাপারে কিছু জানতে পারেনি। সকালে খবর পেয়ে পুলিশ এলাকায় যায় এবং গাড়িটি উদ্ধার করে। পুলিশ ছয় যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্তে নেমেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, জন্মদিনের পার্টিতে ছয় যুবকরা মদ্যপান করেছিল বলেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ড্যামের নালায় পড়ে যায়। এর বাইরে অন্য কারণ থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top