News Flash

  • Home
  • Uncategorized
  • খার্চি পূজা থেকে ফেরার পথে কাশীপুর এলাকায় পথ দুর্ঘটনা, সংকটজনক মা ও ছেলে
Image

খার্চি পূজা থেকে ফেরার পথে কাশীপুর এলাকায় পথ দুর্ঘটনা, সংকটজনক মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ খার্চি পূজা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরতরভাবে আহত হয়েছেন মা ও ছলে। দুর্ঘটনাটি ঘটেছে কাশীপুর এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বহিঃরাজ্যের একটি পণ্যবাহী লরি ধাক্কা দেয় মা ও ছেলেকে। খার্চি পূজায় অংশ নিয়ে চৌদ্দ দেবতা থেকে বাইকে করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন মা ও ছেলে। কাশীপুর এলাকায় আসতেই সামনের এএস ০৯ এসি ০১৪১ নম্বরের একটি লড়ি আচমকা দিক পরিবর্তন করায় মা ও ছেলে দুর্ঘটনার শিকার হন। এতে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত মা ও ছেলেকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। তাদের উভয়ের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
এদিকে, গাড়ির চালক সুখবিন্দর সিং ও তার সহচালককে পুলিশ আটক করেছে। পাশাপাশি গাড়িকেও আটক করেছে পুলিশ। এ ঘটনায় কাশীপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, রবার নিয়ে বহিঃরাজ্যে যাচ্ছিল লরিটি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top