News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দরে ২২টি আনারসের কার্টুন থেকে প্রায় ২২০ কিলো গাঁজা উদ্ধার
Image

আগরতলা বিমানবন্দরে ২২টি আনারসের কার্টুন থেকে প্রায় ২২০ কিলো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আগরতলা বিমানবন্দরে ফের গাঁজা উদ্ধার হয়েছে। এবার বিদেশে রফতানিকৃত ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী কুইন আনারসের প্যাকেটকে গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে মাদক পাচারকারীরা।

জানা গেছে, রবিবার দুপুরে আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা যাওয়ার সময় আনারসের ২২টি কার্টুনে প্রায় ২২০ কিলো গাঁজা উদ্ধার করেছেন ইন্ডিগোর কর্মীরা। এই খবর পেয়ে বিমানবন্দরে এসে হাজির হন এসডিপিও ধ্রুব নাথ।
জানা গেছে, রাজ্য থেকে এই আনারসের কার্টুনগুলি ইন্ডিগো বিমানে কলকাতায় যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, এই ২২টি আনারসের কার্টুনে করে গাঁজাগুলি কলকাতায় পাচার করার পরিকল্পনা ছিল। সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল পাচারকারীরা। কিন্তু মালপত্র চেকিং করার সময় স্ক্যানিঙে ইন্ডিগো কর্মীরা আনারসের ২২টি কার্টুন থেকে ২২০ কিলো গাঁজা উদ্ধার করেন। তার পর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এসডিপিও ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আনারসের ২২টি কার্টুন বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।

এসডিপিও জানিয়েছেন, দীপঙ্কর দাস নামের এক ব্যক্তি এই আনারসের প্যাকেটগুলো কার্গোয় বুক করেন কলকাতা পাঠানোর জন্য। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে যাদের জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এর সঙ্গে যুক্ত সন্দেহ কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top