News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র ভারতের
Image

মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র ভারতের

লন্ডন, ২২ জুলাই (হি.স.) : মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের সঙ্গে ড্র করলেন রানী রামপাল ব্রিগেড৷ দুটি দলই একটি করে গোল করে৷ ম্যাচের শুরুতেই নেহা গোয়েলের গোলে এগিয়ে যায় ভারত৷ পরে গোল করে ইংল্যান্ডের সমতা ফেরান লিলি ওসলে৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে দ্বিতীয়স্থানে থাকা ব্রিটিশদের আটকে দিয়ে আত্মবিশ্বাসী রানীরা৷
পুল-বি ম্যাচের প্রথম ম্যাচে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে থাকা ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়ে দারুণ শুরু করেন ভারতের মেয়েরা৷ ভারতের হয়ে প্রথম গোল করেন নেহা গোয়েল৷ ২৫ মিনিটে নেহার করা গোলে এগিয়ে যায় ভারত৷ ম্যাচের প্রথমার্ধে দাপট ধরে রেখে ব্রিটিশদের গোল করার সুযোগ দেননি রানী রামপালরা৷ কিন্তু ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দ ফিরে পেতে থাকে ব্রিটিশ মহিলারা৷ ৫৪ মিনিটে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান লিলি ওসলে৷ যদিও এরপর আর গোল করতে পারেনি দু’টি দলের কেউই৷ শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top