News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রাইম ব্রাঞ্চের আইজি হতে চলেছেন আইপিএস রাজীব সিং
Image

ক্রাইম ব্রাঞ্চের আইজি হতে চলেছেন আইপিএস রাজীব সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের ক্রাইম ব্রাঞ্চের আইজির দায়িত্ব নিতে চলেছেন আইপিএস রাজীব সিং। বর্তমানে তিনি সিবিআই’এ কর্মরত।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, খুব সম্ভব চলতি মাসেই রাজ্যে আসবেন রাজীব সিং। ক্রাইম ব্রাঞ্চের আইজি পদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তাঁর প্রবল। এ বিষয়ে শনিবার দিনভর পুলিশের প্রধান কার্যালয়ে জোর আলোচনা হয়েছে।

জানা গেছে, বর্তমানে রাজীব সিং সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পদে আসীন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে এসে তিনি তাঁর নতুন দায়িত্ব সামলাবেন। ১৯৯৩ ব্যাচের আইপিএস রাজীব সিং এর আগে রাজ্যে আইজি আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে রীতিমতো পুলিশ মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন।রাজীব সিংকে নতুন সরকার রাজ্যে ফিরে আনাতে তৎপর ছিল বেশ কিছুদিন ধরে। জানা গেছে, ত্রিপুরা পুলিশের নবগঠিত ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বে বসিয়ে রাজীব সিংকে গুরুদায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। বর্তমানে সিবিআইতে কর্মরত রাজীব সিং নীরব মোদী কাণ্ডের তদন্তকার্য তদারকি করছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top