News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর প্রকৃত স্বরূপ কি তা বোঝা গিয়েছে : যোগী
Image

রাহুল গান্ধীর প্রকৃত স্বরূপ কি তা বোঝা গিয়েছে : যোগী

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কৃষক র‍্যালি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল সংসদে তার(রাহুল গান্ধী) প্রকৃত স্বরূপ কি তা বোঝা গিয়েছে। অবশেষে তিনি স্বীকার করে নিলেন যে তিনি ‘পাপ্পু ’ বলেন আদিত্যনাথ।
শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কৃষক র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণা রাজ, রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজ্য বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডে। সভায় কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গতকাল দেশের সংসদে যে দৃশ্য দেখা গিয়েছে তাতে এক ব্যক্তি আগে নিজেকে কোথায় কি রূপে প্রস্তুত করেছে। আর ওনার স্বরূপও কি তা বোঝা গিয়েছে। তিনি নিজের মুখেই পুরো দেশকে বলেছেন যে ওনারা পাপ্পু ছিলেন আর পাপ্পুই থাকবে। এটা পুরো দুনিয়া আর দেশ দেখেছে।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেছেন অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের আনা অভিযোগগুলি প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মাধ্যমে নস্যাৎ করে দিয়েছেন। বৃহদ সংখ্যাগরিষ্ঠার সামনে অনাস্থা প্রস্তাব চূড়ান্ত পর্যদুস্থ হয়েছে। ২০১৯ কি হবে তা নিয়ে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। বৃহদ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বের সামনে ভারতকে ‘সুপার পাওয়ার’ হিসেবে তুলে ধরবেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top