News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রের প্রতি অবিচার করেছে বিজেপি, ২৪ জুলাই বনধের ডাক ওয়াই এস আর কংগ্রেসের
Image

অন্ধ্রের প্রতি অবিচার করেছে বিজেপি, ২৪ জুলাই বনধের ডাক ওয়াই এস আর কংগ্রেসের

কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), ২১ জুলাই (হি.স.): দাবি মূলত একটাই, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দিতে হবে| এ জন্য জাতীয় স্তরে যে কোনও দলকে সমর্থণ করতেই প্রস্তুত রয়েছে ওয়াই এস আর কংগ্রেস| এমনই দাবি করলেন ওয়াই এস আর কংগ্রেস প্রধান জগন মোহন রেড্ডি| অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দলীয় সভায় বক্তব্য রাখার সময় জগন মোহন রেড্ডি বলেছেন, ‘আমাদের প্রধান দাবি হল অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা প্রদান| এ জন্য জাতীয় স্তরে যে কোনও দলকেই সমর্থণ করতে প্রস্তুত রয়েছি আমরা|’
ওয়াই এস আর প্রধান আরও দাবি করেছেন, ‘অন্ধ্রপ্রদেশের জনগণের প্রতি অবিচার করেছে ভারতীয় জনতা পার্টি| এরই প্রতিবাদে আগামী ২৪ জুলাই, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ বনধের ডাক দেওয়া হয়েছে|’ উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের জন্য সরব তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও| কথা দিয়ে কথা রাখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, অন্ধ্র প্রদেশকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার ‘প্রতিশ্রুতি’, প্রতিশ্রুতিতেই রয়ে গিয়েছে| এই মর্মে চলতি বছরের মার্চ মাসেই এনডিএ সঙ্গত্যাগ করেছেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top