News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ১,৬৩২ জন তীর্থযাত্রী, এযাবত্ দর্শন ২.২৪ লক্ষেরও বেশি পুন্যার্থীর
Image

অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ১,৬৩২ জন তীর্থযাত্রী, এযাবত্ দর্শন ২.২৪ লক্ষেরও বেশি পুন্যার্থীর

জম্মু, ২১ জুলাই (হি.স.): গত ২৮ জুন থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা| কড়া নিরাপত্তা বেষ্টনীতে অমরনাথ দর্শন করছেন পুন্যার্থীরা| বিগত কয়েক দিনের মতো শনিবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ১,৬৩২ জন তীর্থযাত্রী| এযাবত্ ২.২৪ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| শনিবার অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২০ তম ব্যাচ, মোট ১,৬৩২ জন পুন্যার্থী এদিন অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন|
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুক্রবার ভোরে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১,৬৩২ জন তীর্থযাত্রী| ১,৬৩২ জন তীর্থযাত্রীদের মধ্যে ১,০১১ জন তীর্থযাত্রী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি ৬২১ জন পুন্যার্থী বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, বার্ষিক অমরনাথ যাত্রা সমাপ্ত হবে আগামী ২৬ আগস্ট| শনিবার পর্যন্ত অমরনাথ দর্শন করেছেন ২,২৪,৩৪০ জন পুন্যার্থী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top