News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও প্রকাশ্যে গণপিটুনির ঘটনা, রাজস্থানে গোরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Image

আবারও প্রকাশ্যে গণপিটুনির ঘটনা, রাজস্থানে গোরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আলওয়ার (রাজস্থান), ২১ জুলাই (হি.স.): গণপিটুনি নিয়ে এমনিতেই উত্তাল জাতীয় রাজনীতি| এমাতবস্থায় আবারও প্রকাশ্যে এল গণপিটুনির ঘটনা| এবার ঘটনাস্থল রাজস্থানের আলওয়ার| শুক্রবার রাতে আলওয়ারের রামগড়ে গোরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক যুবককে| উন্মত্ত জনতার এলোপাথাড়ি প্রহারে মৃত্যু হয় ওই যুবকের| মৃত যুবকের নাম হল, আকবর| চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
গণপিটুনির ঘটনায় শুক্রবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিবৃতিতে দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গণপিটুনির ঘটনা রুখতে হলে রাজ্য সরকার গুলিকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে| স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পর এখনও ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়নি| এমতাবস্থায় রাজস্থানের আলওয়ারে গোরু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হল এক যুবককে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে আলওয়ারের রামগড়ে গোরু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে| এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশের আশ্বাস, অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top