News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তাক্ত এক ব্যক্তি উদ্ধার
Image

রক্তাক্ত এক ব্যক্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ সাত সকালে বিশালগড় রাস্তার মাথায় জাতীয় সড়কে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ পথচারীরা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ তার বা হাতে এবং পেটে আঘাতের চিহ্ণ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷
বৃহস্পতিবার সকালে বিশালগড় রাস্তার মাথায় জাতীয় সড়কে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে, তিনি জীবিত রয়েছেন তা জানতে পেরে সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে বর্তমানে তার চিকিৎসা চলছে৷ তার বা হাতে এবং পেটে গুরুতর আঘাতে চিহ্ণ রয়েছে বলে জানা গেছে৷ তবে, তার নাম কিংবা ঠিকানা কোনটাই জানা যায়নি৷ পুলিশের ধারনা, ওই ব্যক্তি দিনমজুর৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top