News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-মেক্সিস মামলায় পি চিদম্বরমের বিরুদ্ধে নতুন করে চার্জশিট পেশ সিবিআইয়ের
Image

এয়ারসেল-মেক্সিস মামলায় পি চিদম্বরমের বিরুদ্ধে নতুন করে চার্জশিট পেশ সিবিআইয়ের

নয়াদিল্লি, ১৯ (হি.স.): এয়ারসেল-মেক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং ছেলে কার্তি চিদম্বরম সহ ১৮ জনের বিরুদ্ধে দিল্লি কোর্টে নতুন করে চার্জশিট পেশ করল সিবিআই।

সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পি চিদম্বরম ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড থেকে ছাড়পত্র পাইয়ে দেয় মেসাস গ্লোবাল কমিউনিকেশন হোল্ডিং সার্ভিস লিমিটেড-কে। তদন্তে নেম দুইটি আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে।

দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে এই মামলার পরবর্তী শুনানী হবে ৩১ জুলাই। ৭ আগস্ট পর্যন্ত জামিনে মুক্ত রয়েছে পি চিমম্বরম। এয়ারসেল-মেক্সিস কাণ্ডে প্রায় ৩৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে অন্যদিকে আইএনএক্স মিডিয়া মামলায় দুর্নীতির পরিমাণ ৩০৫ কোটি টাকা।

এই প্রসঙ্গে, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, এই চার্জশিটটি তৈরি করার জন্য সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমার বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন। আমার বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে আমি সবলে লড়াই করব। এই বিষয়ে এখনই জনসমক্ষে কোনও মন্তব্য করব না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top