News Flash

  • Home
  • Uncategorized
  • নেশাসক্ত মহিলার কামড়ে জখম হাসপাতাল-রক্ষী
Image

নেশাসক্ত মহিলার কামড়ে জখম হাসপাতাল-রক্ষী

আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : এক মানুষের কামড়ে আরেক মানুষ গুরুতর আহত। আজব মনে হলেও কথাটি সত্য। এমনই এক আজব ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে রাজধানীর আইজিএম হাসপাতালের সামনে।
জানা গেছে, এক মহিলার কামড়ে গুরুতর আহত আইজিএম হাসপাতালের এক নিরাপত্তারক্ষী। বর্তমানে আইজিএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও তিনি এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে গেটে অবস্থানরত নিরাপত্তারক্ষীকে ডিঙিয়ে যেতে চেয়েছিলেন এক মহিলা। তখন এক নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেন। সে সময় ওই মহিলার সঙ্গে নিরাপত্তারক্ষীর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক সময় পরিস্থিতি চরম আকার ধারণ করে। ক্ষিপ্ত হয়ে মহিলাটি নিরাপত্তারক্ষীকে কামড়ে রক্তাক্ত করে ফেলেন। তখন নিরাপত্তারক্ষী চিৎকার শুরু করলে আশপাশ থেকে অন্যান্য লোকজন ছুটে এসে উন্মত্ত মহিলার হাত থেকে নিরাপত্তারক্ষীকে রক্ষা করেন বলে জানা গেছে।
প্রতিক্ষদর্শীদের মতে, মহিলাটি সে সময় নেশাগ্রস্ত ছিলেন। এদিকে ঘটনার বিষয়ে খবর পেয়ে পশ্চিম থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের বক্তব্য, মহিলাটি রবীন্দ্র ভবনের সামনে শিশু উদ্যানে যেতে বাঁ দিকে বিশ্রামাগারে থাকেন। সেখানে তিনি আরও কয়েকজন মহিলার সঙ্গে নেশায় আসক্ত হন।
এদিকে মঙ্গলবার রাতের এ ঘটনার পর মহিলাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top