News Flash

  • Home
  • Uncategorized
  • মডেল রাজ্যে চাই মডেল শিশু পার্ক
Image

মডেল রাজ্যে চাই মডেল শিশু পার্ক

সায়ন্তক চৌধুরী
‘ঘুমিয়ে আছে শিশুর পিতা/সব শিশুদের অন্তরে’৷ কবির এমন উপলব্ধি বিষয়ে দ্বিমতের অবকাশ নেই৷ শিশুরাইতো ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক৷ তাদের থেকেতো উঠে আসবে রাষ্ট্র নায়ক থেকে শুরু করে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার লোক৷ তাই আজ যে শিশু কাল সে দেশ পরিচালনার দায়িত্ব নেবে৷ নিজের দেশকে বিশ্ব দরবারে এক বিশেষ স্থানে নিয়ে যায়৷ তাই শিশুরা অবহেলার নয়৷ তাদের মানবিকতার বিকাশ দেশবাসীর ভূমিকাও অস্বীকার করার নয়৷
এমনই একটি প্রাসঙ্গিক চিন্তা ভাবনাকে তুলে ধরলেন রাজ্যে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মঙ্গলবার শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ভাষণে মন্ত্রী রতন লাল নাথ বলেন যে, বিনোদন থেকে শিশুদের বঞ্চিত করা সমীচীন নয়৷ চলচ্চিত্র হল জ্ঞান বিকাশের মাধ্যম৷ মানসিক বিকাশের ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম৷ তিনি বলেন যে, বয়স্কদের জন্য বিনোদনের মাধ্যমের অভাব নেই৷ কিন্তু শিশুদের ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি রয়েছে৷ মন্ত্রী আক্ষেপ করে আরও বলেন যে, শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণের সংখ্যা যথেষ্ট কম৷
রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর এমন উপলব্ধি তাৎপর্যপূর্ণ বটে৷ শিশুদের বিনোদনের দিকটি তিনি অবহেলা করেননি৷ কেননা, মানসিক ভাবে শিশুরা উৎফুল্ল না থাকলে তাদের শারীরিক ও মেধার বিকাশ সঠিকভাবে হয় না৷ তাই প্রতিটি শিশুকে সেই ভাবে গড়ে তোলার দিকে বিশেষ নজর দিতে হয়৷ তাই বিনোদনের ক্ষেত্রটা সংকীর্ণ নয় বরং বিশালতায় ব্যপ্ত৷ তাই শিশুদের বিনোদনের জন্য শুধু চলচ্চিত্র নয়৷ বিশেষ করে প্রয়োজন খেলাধুলা এবং ঘোরাফেরার জন্য বন বনানী সবুজে ভরা বিস্তীর্ণ মাঠ তথা শিশু পার্ক৷ এ পার্কে শিশুদের খেলাধূলা সহ চিত্ত বিনোদনের সামগ্রিক উপকরণ থাকতে হবে৷ শুধু মুখে নীতি কথা বললে আরব্য উপন্যাসের সেই যাদুর চেরাগের আলাউদ্দিন এসে শিশুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করবে না৷ এর জন্য বাস্তব উদ্যোগ নিতে হবে৷ চলচ্চিত্র শিশু বিনোদনের আর একটি মাধ্যম হলেও এর জন্য আমাদেরকে পরনির্ভরশীল হতে হবে৷ কেননা, এ পোড়া রাজ্যে চলচ্চিত্র শিল্প গড়ে উঠা দুঃসাধ্যের ব্যাপার৷ কিন্তু হাতের কাজে আমাদের সরকারী খাস জমি রয়েছে৷ রয়েছে শিল্প ও সংসৃকতি দপ্তর৷ প্রয়োজন শুধু সদিচ্ছা৷
বাম সরকারের পঁচিশ বছরের রাজত্বে এমন সদিচ্ছার মারাত্মক অভাব ছিল৷ শিশুদের দিকে নজর দেবার মত তাদের তেমন মানসিকতাও ছিল না৷ তাই রাজধানীর চিলড্রেন পার্ক বর্তমানে ইয়ুথ পার্কে পরিণত হয়েছে৷ ছোট পুকুর পাড়ে ধারে জোড়া জোড়ায় যুবক যুবতীদের ঠেসাঠেসি করে বসে থাকতে দেখা যায়৷ কোনও অভিভাবক তাদের শিশুদের নিয়ে সেখানে গেলে শিশুরা ফ্যাল ফ্যাল করে সেইদিকে তাকিয়ে থাকে৷ তাই রাজধানীতে একটি রুচিশীল শিশু পার্কের অভাব আজকের নতুন নয়৷ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রতন উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন৷ আশা করবো এ গুরুত্ব শুধু ভাষণে থাকবে না কাজেও গুরুত্ব পাবে৷ কেননা, রাজধানীতে একটি শিশু পার্ক সত্যি বড্ড প্রয়োজন৷ এ প্রয়োজনের দিকে তৎকালীন বাম সরকার নজর দেয়নি৷ বর্তমানে বিজেপি জোট সরকার নজর দেবে- এ প্রত্যাশা নিশ্চয় করা যেতে পারে৷ কেননা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বারবার বলছেন যে, ত্রিপুরা একটি মডেল রাজ্যে হবে৷ সেই মডেল রাজ্যে রাজধানীতে একটি মডেল শিশু পার্ক কে না চা

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top