News Flash

  • Home
  • Uncategorized
  • অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে উপস্থিত থাকার জন্য দলের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করল তৃণমূল কংগ্রেস
Image

অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে উপস্থিত থাকার জন্য দলের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করল তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, ভোটাভুটি হবে ২০ জুলাই। আর সেই দিন লোকসভায় উপস্থিত থাকার জন্য দলীয় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করল তৃণমূল কংগ্রেস। ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস থাকার জন্য বহু সাংসদ কলকাতায় থাকবে বলে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ লোকসভার অধ্যক্ষার কাছে করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সেই দাবি খারিজ করে দেওয়া হয়।
বুধবার তেলগু দেশম পার্টির সাংসদ কেসিনেনি শ্রীনিবাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। সেই প্রস্তাবকে সমর্থন জানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, সমাজবাদী পার্টি। সেই প্রস্তাব সংসদে গৃহীত হয়। সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হবে ২০ জুলাই। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদে জানানো হয় যে ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অনুষ্ঠান। তাই দলের সাংসদেরা ২০ জুলাই কলকাতায় থাকবে। সেই দিকে লক্ষ্য করে আস্থা ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সেই দাবি সংসদে খারিজ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ২০ জুলাই লোকসভায় উপস্থিত থাকার জন্য দলের সাংসদের উদ্দেশ্যে হুইপ জারি করে তৃণমূল কংগ্রেস।
এই প্রসঙ্গে ডেরেক ও ব্রায়ান বলেন, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা এবং ভোটাভুটিতে যোগ দেওয়ার জন্য আমাদের ৩৪ জন সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করা হয়েছে। এর আগে দলের আরও এক সাংসদ দীনেশ ত্রিবেদী বলেন, অনাস্থা প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর দিনক্ষণ পরিবর্তনের জন্য আমরা অধ্যক্ষা এবং সরকারকে অনুরোধ করেছিলাম। কিন্তু এতে তারা রাজি নয়। দিল্লিতে ওই দিন উপস্থিত থাকার জন্য দলের সব সাংসদদের প্রতি হুইপ জারি করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top