News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৮ সদস্য
Image

গুজরাতে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৮ সদস্য

বদোদরা, ১৮ জুলাই (হি.স.) : গুজরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৮ সদস্যের। প্রথমে ট্রাকের সঙ্গে ধাক্কা। তারপর গাড়িতে আগুন। মঙ্গলবার গভীররাতে দুর্ঘটনাটি ঘটে মরবি জেলার টাংকাড়া শহরের রাজকোট-মরবি হাইওয়েতে।
রাজকোটের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার গভীররাতে ওই গাড়িতে একই পরিবারের ৯ জন সদস্য ছিল। তারা সকলেই একই সঙ্গে গাড়িতে করে ফিরছিল। আচমকই একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে । সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।ঘ্টনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top