News Flash

  • Home
  • Uncategorized
  • বৌদিকে খুন করে পলাতক দেবর গ্রেপ্তার কৈলাসহরে
Image

বৌদিকে খুন করে পলাতক দেবর গ্রেপ্তার কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ কৈলাসহরে রোশনা বেগম হত্যকান্ডের মূল অভিযুক্ত জসিম আহমদেকে গ্রেপ্তার করেছে ইরানি থানার পুলিশ৷ জানা গিয়েছে, কৈলাসহরের ইরানি থানার অধীন খাওরাবিল দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম আহমদেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ নিজের বৌদিকে খুন এবং বড়ভাইকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে তার বিরুদ্ধে ইরানি থানায় ৪৫/১৮ নম্বর মামলা দাযের করা হয়৷ ভারতীয় দন্ডবিধির ৩০২, ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জসিম আহমেদ তার বৌদিকে যে খুন করেছে এ কথা স্বীকার করেছে৷ সে আরও জানায়, উত্তেজনার বশে সে তার দাদা ও বৌদিকে ছুরি দিয়ে আঘাত করেছিল৷ এতে সে খুবই অনুতন্ত এ কথাও নাকি বলেছে সে৷ তাই আদালত তাকে যে শাস্তি দেবে তা সে মাথা পেতে নেবে বলেও নাকি পুলিশকে বলেছে জসিম৷

উল্লেখ্য, রবিবার কৈলাসহরের ইরানি থানাধীন খাওরাবিল এলাকার স্থানীয় বাসিন্দা জসিম আহমেদ (৩২) তার বড় ভাইয়ের স্ত্রীকে খুন করে৷ মৃতা মহিলার নাম রোশনা বেগম (২৭)৷ রেশনার স্বামীর নাম আব্দুল মুকিম (৩২)৷ অভিযুক্ত জসিম আহমেদ তার বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে৷ এতে গুরুতরভাবে আহত হন রোশনার স্বামী আব্দুল মুকিম৷ ছরির আঘাতে তার পেটে ৫৫টি সেলাই লেগেছে এবং তিনি চিকিৎসাধীন৷ জানা গিয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্ব মৃতা রোশনা বেগম পেশায় একজন আশা সুপারভাইজার ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top