News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য, আফগানিস্তানে খতম ৬২ জঙ্গি
Image

সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য, আফগানিস্তানে খতম ৬২ জঙ্গি

কাবুল, ১৭ জুলাই (হি.স.): আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য পেল আফগান সেনাবাহিনী| আফগানিস্থানের কান্দাহার প্রদেশে আফগান বায়ুসেনা হামলায় খতম হয়েছে অন্ততপক্ষে ৬২ জন সন্ত্রাসবাদী| খতম ৬২ জন সন্ত্রাসবাদীর সঙ্গে বেশ কয়েকজন কম্যান্ডারও রয়েছে, এমনই দাবি করেছেন আফগান সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা|
মঙ্গলবার আফগান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কান্দাহার প্রদেশের মারুফ জেলায় তালিবান জঙ্গি সংগঠনের গোপন ডেরায় অভিযান চালানো হয়| এয়ারস্ট্রাইকে খতম হয়েছে অন্তত ৬২ জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে বেশ কয়েকজন কম্যান্ডারও রয়েছে| আফগান সেনাবাহিনীর দাবি, ৬২ জন জঙ্গি খতম হয়েছে| তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এয়ারস্ট্রাইক সম্পর্কে বিবৃতি পাওয়া যায়নি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top