News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জের, পদ খোয়ালেন জয়প্রকাশ সিং
Image

রাহুল গান্ধীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জের, পদ খোয়ালেন জয়প্রকাশ সিং

লখনউ, ১৭ জুলাই (হি.স.): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জের বহুজন সমাজ পার্টির ভাইস-চেয়ারপার্সন ও কো-অর্ডিনেটর পদ থেকে জয়প্রকাশ সিংকে সরিয়ে দিলেন দলের সুপ্রিমো মায়াবতী। প্রধানমন্ত্রীর পদের জন্য অযোগ্য রাহুল গান্ধী এমন মন্তব্য করার জন্য দলীয় পদ খোয়াতে হল জয়প্রকাশ সিংকে। মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে সাংবাদিক সম্মেলনে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী বলেন, দলের মতাদর্শের বিরুদ্ধে গিয়ে বহুজন সমাজ পার্টির জাতীয় কো-অর্ডিনেটর জয়প্রকাশ সিং বক্তব্য রেখেছেন। এমনকি অন্য দলের নেতৃত্বদের ব্যক্তিগত আক্রমণও করেন তিনি। এই কারণে দলের সমস্ত সাংগঠিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হল। পাশাপাশি জয়প্রকাশ সিংয়ের এমন মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই তা স্পষ্ট করে দেন তিনি। এই প্রসঙ্গে মায়াবতী জানিয়েছেন, জয়প্রকাশ সিংয়ের মন্তব্যটি একান্তই তার ব্যক্তিগত। আগামী দিনে এরকম ধরণের মন্তব্য করা থেকে দলীয় কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। দলীয় মতাদর্শকে পাথেয় করেই জনসমক্ষে মন্তব্য করার পরামর্শ দলের কর্মীদের দেন তিনি।
অন্য দলের সঙ্গে জোট নিয়ে জনসমক্ষে কোনও রকমের মন্তব্য না করার জন্য দলীয় কর্মীদের বলেন তিনি। এই বিষয়ে মায়াবতী বলেন, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে অন্য দলের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত কোনও জোট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনও জনসভায় তাৎক্ষণিক বক্তৃতা না দিয়ে নিজের বক্তব্য আগে কাগজে লিখে পরে ভাষণ দিন। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়।
প্রসঙ্গত, বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া বহুজন সমাজ পার্টি। সম্প্রতি এক জনসভায় জয়প্রকাশ সিং বলেছিলেন, রাহুল কখনওই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, তাঁর চেহারায় বাবা রাজীব গাঁধীর তুলনায় বিদেশি মা সনিয়া গাঁধীর মিল বেশি মিল রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top