News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দেশ কেন্দ্রের : দেশজুড়ে এবার সমস্ত মাদার হাউজেই হবে তল্লাশি
Image

নির্দেশ কেন্দ্রের : দেশজুড়ে এবার সমস্ত মাদার হাউজেই হবে তল্লাশি

Shall Find

কলকাতা ও নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): সম্প্রতি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ‘নির্মল হৃদয়’ থেকে শিশু বিক্রির ঘটনা প্রকাশ্যে আসে| শিশু বিক্রির র্যাকেট চালানোর অভিযোগে এক সিস্টার ও এক মহিলা কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ| ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসনের ওপর মহল| অবশেষে সম্মতি মিলল কেন্দ্রীয় সরকারের| দেশজুড়ে এবার সমস্ত মিশনারিজ অব চ্যারিটিতেই তল্লাশি চালানো হবে| কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সবকটি অনাথাশ্রমের পরিস্থিতি এখনই খুঁটিয়ে দেখা হোক| মিশনারিজ অফ চ্যারিটির অনাথাশ্রম থেকে শিশু বিক্রির ঘটনা প্রকাশ্যে আসায় এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী|

সম্প্রতি রাঁচির মিশনারিজ অপ চ্যারিটির অধীন ‘নির্মল হৃদয়’ নামে একটি হোম থেকে দত্তকের নামে শিশু বিক্রির অভিযোগ ওঠে| এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়| ঝাড়খণ্ডের ‘চাইল্ড প্রোটেকশন বডি’ বিশেষ দল তৈরি করে সমস্ত হোমগুলিতে তল্লাশি শুরু করে| তবে শুধু ঝাড়খণ্ড নয়, এবার দেশজুড়েই সমস্ত মিশনারিজ অব চ্যারিটিতেই তল্লাশি চালানো হবে|কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সবকটি অনাথাশ্রমের পরিস্থিতি এখনই খুঁটিয়ে দেখা হোক| সমস্ত রাজ্য সরকারগুলিকে এক মাসের মধ্যে নিশ্চয়তা দিতে হবে যে তাদের রাজ্যের সমস্ত হোমগুলি দেশেব শীর্ষ অ্যাডাপশন সংস্থা কারা-য় ‘সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি) নথিভুক্ত|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top