News Flash

  • Home
  • Uncategorized
  • সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও বিপদ, নিখোঁজ তিনটি ট্রলার সহ ১৯ জন মৎস্যজীবী
Image

সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও বিপদ, নিখোঁজ তিনটি ট্রলার সহ ১৯ জন মৎস্যজীবী

নামখানা, ১৭জুলাই (হি.স.): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও বিপদের মধ্যে পড়লেন মৎস্যজীবীরা। সোমবার বিকেলে জম্বু দ্বীপের কাছে উত্তাল ঢেউ এর মধ্যে পড়ে যান মৎস্যজীবীরা, তৎক্ষণাৎ তিনটি ট্রলার জলমগ্ন হয়ে যায়। ট্রলার জলে ডুবে যাওয়ার সময় বেশ কয়েকজন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও, তিনটি ট্রলারের এখনও প্রায় ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতি বারের মত এবারেও বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য অন্য ট্রলারের সঙ্গে পাড়ি দিয়েছিল এফ বি জয়কৃশান, এফ বি মলেশ্বর ও এফ বি শিবানী। কিন্তু, সোমবার বিকেলে প্রবল ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউ এর কারণে তিনটি ট্রলারই জম্বু দ্বীপের কাছে জলমগ্ন হয়ে যায়। ট্রলার থেকে কয়েকজন মৎস্যজীবী লাফিয়ে প্রাণে বাঁচলেও এখনও তিনটি ট্রলার সহ মোট ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top