News Flash

  • Home
  • Uncategorized
  • স্পীড টেস্ট করার নামে বাইক নিয়ে চম্পট ক্রেতা
Image

স্পীড টেস্ট করার নামে বাইক নিয়ে চম্পট ক্রেতা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই৷৷ বাইক কিনতে গিয়ে স্পীড টেস্ট করার নাম করে বাইক ছিনতাই করে পালিয়ে গেল এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশালগড়ে হৈইচৈই পড়ে গিয়েছে৷ এই ব্যাপারে বাইকের মালিক বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছেন৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের বাসিন্দা মহম্মদ রিপন খান তার টিআর-০৭-৪৯১৫ নম্বরের বাইকটি বিক্রি করবে বলে একটি অনলাইন কেনাবেচা সংস্থায় বিজ্ঞাপন দিয়েছিলেন৷ সেই মোতাবেক খদ্দেরের সাথেও কথা হয়৷ ঐ খদ্দের তার ফেইসবুক একাউন্ট দিয়ে যোগাযোগ করে বাইকের মালিকের সাথে৷ ফেইসবুক একাউন্ট মোতাবেক খদ্দেরের নাম সৌরভ দেববর্মা৷ বাড়ি টাকারজলা এলাকায়৷ সোমবার বিকাল সাড়ে তিনটা নাগাদ সৌরভ দেববর্মা বাইক কেনার জন্য বিশালগড় ব্রিজ সংলগ্ণ গোলাঘাটি যাওয়ার রাস্তার মোড়ে আসে৷ সেখানে বাইক নিয়ে হাজির হয় মালিক রিপন খান৷ বাইকের স্পীড টেস্ট করার নাম করে চাবি নিয়ে বাইক চালিয়ে দেখতে চায় সৌরভ৷ বাইকে বসে স্টার্ট দিয়ে একটু এগিয়ে গিয়ে আচমকা মাত্রারিক্ত স্পীড দিয়ে সৌরভ নামের ঐ যুবক পালিয়ে যায়৷ প্রায় কুড়ি মিনিট ধরে অপেক্ষা করতে থাকে রিপন খান৷ সৌরভ ফিরে না আসায় তার সন্দেহ হয়৷ তখন বিষয়টি আশেপাশের লোকজনকেও জানায়৷ সকলের পরামর্শ নিয়ে রিপন খান গোটা বিষয়টি জানিয়ে বিশালগড় থানায় একটি এফআইআর করে ঐ সৌরভ দেববর্মার বিরুদ্ধে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ সৌরভ দেববর্মা কিংবা বাইক কোনটিরই হদিশ পায়নি৷ অভিনব এই ছিনতাইয়ের ঘটনায় গোটা বিশালগড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top