News Flash

  • Home
  • Uncategorized
  • টিআরবিটির শিক্ষক নিয়োগে মাইগ্রেসন খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করল দপ্তর
Image

টিআরবিটির শিক্ষক নিয়োগে মাইগ্রেসন খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ মাইগ্রেসন তথা বিশ্ববিদ্যালয় পরিবর্তনের শংসাপত্র নিয়ে রাজ্যে হৈচৈ শুরু হয়েছে৷ তাই, মাইগ্রেসন বাধ্যতামূলক কিনা খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর৷

কারণ, শিক্ষক নিয়োগে বিএড সহ অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে মাইগ্রেসন প্রয়োজন কিনা তা নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ মাইগ্রেসন না নিয়েই বহিঃরাজ্য থেকে অনেকে বিএড কিংবা অন্যান্য ডিগ্রি কোর্স করেছেন এবং কোর্স শেষে প্রাপ্ত ডিগ্রি শিক্ষকতার চাকুরীর জন্য টিআরবিটি’তে জমা দিয়েছেন৷ কিন্তু, বহিঃরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে  প্রাপ্ত বিএড ও অন্যান্য সার্টিফিকেট জাল এই অভিযোগ এনে শিক্ষকতার চাকুরীর প্রত্যাশী ও অফারপ্রাপকদের নথি যাচাই হোক, সেই দাবি উঠেছে৷ এক্ষেত্রে প্রত্যাশীদের মাইগ্রেসন রয়েছে কিনা তাও যাচাই করা হোক, সেই দাবিও উঠেছে৷ কিন্তু, মাইগ্রেসন আদৌ বাধ্যতামূলক কিনা এই গ্যাড়াকল থেকে উত্তরণে শিক্ষা দপ্তর এখন নতুন কমিটি গঠন করেছে৷ এই কমিটি বহিঃরাজ্য থেকে বিএড কিংবা অন্য কোর্সের ক্ষেত্রে মাইগ্রেসন আদৌ প্রয়োজন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবে শিক্ষা দপ্তরকে৷ সে মোতাবেক দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷

এবিষয়ে জিজ্ঞাসা করা হলে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ জানান, মাইগ্রেসন সার্টিফিকেট নিয়ে সম্প্রতি নানা প্রশ্ণ উঠেছে৷ তাই, নতুন একটি কমিটি গঠন করা হয়েছে৷ তাঁর কথায়, মাইগ্রেসন নিয়ে বিভিন্ন মহল নানা ধরনের যুক্তি তুলে ধরছে৷ ফলে, মাইগ্রেসন সার্টিফিকেট আদৌ বাধ্যতামূলক কিনা তা খতিয়ে দেখা জরুরী হয়ে পড়েছে৷

শিক্ষক নিয়োগে টিআরবিটি’র রুলস অনুযায়ী মাইগ্রেসন বাধ্যতামূলক নয়৷ কিন্তু, রাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণের পর মাইগ্রেসন ছাড়া একই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নয় বহিঃরাজ্যে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএড কিংবা অন্য কোর্স করা কিভাবে সম্ভব হচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ণ৷ অভিযোগ, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাইগ্রেসন ছাড়া বিএড কিংবা অন্য ডিগ্রি কোর্সের সার্টিফিকেট প্রাপ্তি সম্ভব হচ্ছে, জালিয়াতি সেখানেই হচ্ছে৷ সমালোচকদের মতে, ওই বিএড ও ডিগ্রি সার্টিফিকেটগুলি সম্পূর্ণ ভূয়া৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, কমিটিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারীককেও রাখা হয়েছে৷ তাঁর কথায়, মাইগ্রেসন বাধ্যতামূলক বলে কমিটি রিপোর্ট দিলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি জাল নথির যত অভিযোগ জমা পড়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে৷ তাঁর বক্তব্য, শিক্ষকতার চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে কোন ধরনের ছলচাতুরির আশ্রয় নেওয়া উচিৎ হবে না৷ কারণ, জালিয়াতি ধরা পড়লেই কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তাই তাঁর আহ্বান, বাঁকা পথে কেউ সার্টিফিকেট সংগ্রহ করে থাকলে স্বতঃপ্রণোদিতভাবে সে বিষয়টি দপ্তরকে জানালে তা ক্ষমার চোখে দেখা হবে৷ গোপনে রাখলেই ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, অতীতে যদি কেউ শিক্ষকতার চাকুরী জাল নথি দিয়ে পেয়ে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগ মিললে দপ্তর তাও খতিয়ে দেখবে৷ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে চাকুরী থেকে বরখাস্ত করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top