News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের ছুড়া ডাস্টারের আঘাতে মারাত্মক জখম ছাত্র
Image

শিক্ষকের ছুড়া ডাস্টারের আঘাতে মারাত্মক জখম ছাত্র

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই৷৷ শিক্ষক কর্তৃক ছাত্রকে মারধরের ঘটনা আবারও ঘটল৷ এবারে ঘটনা বিশালগড়ের ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী সুকলে৷ আক্রান্ত ছাত্রের নাম সিকায়ত চৌধুরী৷ বয়স আট৷ বাবার নাম শাহজাহান চৌধুরী৷ শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া৷

ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার সিকায়ত অংক না করাতে এই শিক্ষক দূর থেকে ডাস্টার দিয়ে ঢিল ছুঁড়ে৷ তাতে সিয়াকত আঘাত পায়৷ তার চিৎকার শুনে গোটা ক্লাশ স্তব্ধ৷ তার চিকিৎসা না করিয়ে বাড়িথে পাঠিয়ে দেওয়া হয়৷ বাড়িতে গিয়ে চোখের যন্ত্রণা শুরু হয়৷ অভিভাবকদের কাছে সে সব কথা খুলে বলে৷ চোখের একটি অংশে রক্ত জমে গিয়েছে৷ বাড়ির লোকজন তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ অভিভাবকরা ঐ শিক্ষকের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিভাবকদের বক্তব্য ঐ শিক্ষক নাকি মাদকাসক্ত৷ সুকল চলাকালীন সময়েও তিনি মাদকাসক্ত হয়ে ক্লাস করেন৷ পুলিশ যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই দাবী করেছেন অভিভাবকরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top