News Flash

  • Home
  • Uncategorized
  • উপ মুখ্যমন্ত্রীর কাছে সুকান্ত হত্যা মামলার সিবিআই তদন্তের দাবী জানালেন স্ত্রী
Image

উপ মুখ্যমন্ত্রীর কাছে সুকান্ত হত্যা মামলার সিবিআই তদন্তের দাবী জানালেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ রাজ্য পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন প্রয়াত তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তীর স্ত্রী তনুশ্রী বড়ুয়া চক্রবর্তী৷ তিনি স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন৷  তাঁর মতে, ওই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তের সংখ্যা আরো অনেক বেশি৷ কিন্তু, পুলিশ মাত্র কয়েকজনকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে৷ তাই তিনি পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করেন৷ সোমবার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রয়াত সুকান্ত চক্রবর্তী বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে টিসিএস অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন৷ তখন প্রয়াত সুকান্ত চক্রবর্তীর স্ত্রী উপমুখ্যমন্ত্রীর কাছে স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানান৷

এদিন, সার্বিক তদারকির মাধ্যমে উন্নয়নমূলক কাজে আরও গতি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন উপ – মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার উপস্থিতিতে আজ সাব্রুম নগর পঞ্চায়েতের সভাকক্ষে দক্ষিণ জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিধায়ক শংকর রায় ও প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধণ এবং গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন৷ বৈঠকে দক্ষিণ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়৷ বিশেষ করে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, গ্রামীণ শৌচালায় নির্মাণ, রাস্তা, পানীয় জল ও সেচ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, রেগা ইত্যাদি উন্নয়নমূলক কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করতে আধিকারিকদের নির্দেশ দেন উপ মুখ্যমন্ত্রী৷ আনারস ও বাঁশ চাষে আরও নজর দিতে বলা হয় বৈঠকে৷ স্ব-সহায়ক দলগুলিকে আরও সক্রিয় করতে নির্দেশ দেন উপ মুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা৷ বৈঠক শেষে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা কলাছড়ায় নিহত শিল্পী সুকান্ত চক্রবর্তীর মানিকভান্ডারস্থিত বাড়িতে গিয়ে আত্মীয় পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ত্রিপুরা টিসিএস অফিসারদের পক্ষ থেকে উপ মুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা ২০ হাজার টাকা প্রয়াত সুকান্ত চক্রবর্তীর স্ত্রী তনুশ্রী বড়ুয়া (চক্রবর্তী) এর হাতে তুলে দেন৷ ওই সময় প্রয়াতের স্ত্রী উপ মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবী জানান৷ উপ মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি৷ এদিকে, প্রয়াত সুকান্ত চক্রবর্তীর পরিবারের তরফে উপ মুখ্যমন্ত্রীর কাছে সরকারী চাকুরীর আবেদন জানায়৷ বিষয়টি বিবেচনা করা যায় কি না তা চিন্তা ভাবনা করা হবে বলে আশ্বাস দেন উপ মুখ্যমন্ত্রী৷

এদিকে, ভারত – বাংলাদেশ ফেনী সেতুর নির্মাণ কাজ এবং সাতচাঁদ ব্লক অফিস পরিদর্শন করেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top