News Flash

  • Home
  • Uncategorized
  • ২৭ ঘন্টা পর কল্যাণসাগরে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ ভেসে উঠল
Image

২৭ ঘন্টা পর কল্যাণসাগরে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ ভেসে উঠল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুলাই৷৷ ২৭ ঘন্টা পর ভেসে উঠল মৃতদেহ৷ উদয়পুরের কল্যাণসাগরের জলে তলিয়ে যাওয়া যুবক সঞ্জিত সূত্রধরের মৃতদেহ বহু খোঁজাখঁুজি করার পর মিলেনি৷ শেষ জলের নীচ থেকে আপনা আপনি ভেসে উঠেছে মৃতদেহ৷ মৃতদেহ ভেসে উঠায় উৎকন্ঠার অবসান হয়েছে৷ তবে শোকের ছায়া বিরাজ করছে৷

সংবাদে প্রকাশ, রবিবার বিকাল থেক আজ বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়া এনডিআরএফ, ফায়ার সার্ভিস এবং ডিজাস্টার মেনেজমেন্টের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কল্যাণসাগরের জলে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারে৷ কিন্তু, মিলেনি৷ শেষ পর্যন্ত গোমতী জেলার জেলা শাসক এবং উদয়পুরের এসডিএম গোটা জলাশয়টি বুটে করে ঘুরে দেখেন৷ এই দুই আধিকারীক ঘাটে আসার মুহুর্তের মধ্যেই ভেসে উঠে সঞ্জিত সূত্রধরের মৃতদেহ৷ এনডিআরএফের জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ এদিকে, মাতাবাড়ির কল্যাণসাগরের কচ্ছপ ও অন্যান্য মাছ মৃতদেহের অধিকাংশ ঢুকরে খেয়ে ফেলেছে৷ ক্ষতবিক্ষত হয়ে যায় মৃতদেহটি৷

অন্যদিকে, কল্যাণপুর থেকেও এদিন প্রায় চল্লিশজন লোক উদয়পুর মাতাবাড়িতে আসে কল্যাণসাগরের জলে তলিয়ে যাওয়া সঞ্জিতকে খঁুজতে৷ তাদের সাথে এসেছেন কল্যাণপুরের বিধায়কও৷ উদয়পুরের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ কল্যাণপুরের বাসিন্দাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন৷ প্রসঙ্গত, তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লক এলাকার মণিপুরী পাড়ার বাসীন্দা তিন বন্ধু চিরঞ্জিত সিং, বিনয় পাল এবং মনিষ সূত্রধর রবিবার দুপুরে মাতাবাড়িতে আসে৷ পূজা দেওয়ার পূর্বে তিন বন্ধুই স্নান করতে যায় কল্যাণসাগরে৷ সাঁতার কেটে তিন বন্ধুই কল্যাণসাগরের মধ্যবর্তী স্থানে চলে যায়৷ সেখান থেকে চিরঞ্জি ও বিনয় ফিরে আসলেও সঞ্জিত সূত্রধর জলের তলায় তলিয়ে যায়৷ অনেক খোঁজাখঁুজি করার পরও সঞ্জিতকে পাওয়া যায়নি৷ সঞ্জিতকে উদ্ধারের জন্য প্রথমে নামানো হয় ফায়ার সার্ভিস, তারপর নামানো হয়েছিল এনডিআরএফ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top