News Flash

Image

সোনালী আকাশে শকুনি ডানা

সায়ন্তক চৌধুরী
পরিবর্তিত পরিস্থিতিতে এখনো কোনও সুস্পষ্ট চিত্র ধরা পড়ছে না৷ এবং এ স্বল্প সময়ে সামগ্রিক চিত্র ধরা না পড়াটা স্বাভাবিক৷ চারিদিকে চলছে একটা অস্থির পরিবেশ৷ কড়াইতে গরম তেল যেমন টগবগ করে ফুটে তেমনই একটা টগবগানো তেজ সবার মাঝে৷ সকলে চায় রাতারাতি কেউকেটা হতে৷ সবার লক্ষ্য মগডাল৷ স্থানীয় ভাবে সকলে চায় নেতা সাজতে৷ এ সকলের মাঝে সিংহভাগ হল নব্য দলে ভেড়া লোক৷ তারা আগেও ঘি খেয়েছে৷ এখনোও তাই চাইছে৷ নব্যদের সাথে পুরনোদের পার্থক্য এখানে৷ পুরনোরা সেই দুঃসময়েও হাল ধরেছিল৷ লক্ষে ছিল তারা অবিচল৷ তাদের উপর গেছে অনেক ঝড় ঝাপ্ঢা৷ কঠিন বিপদের মুখেও তারা হাল ছাড়েনি৷ তাদের মনে স্থান নেয়নি দলত্যাগের ভাবনা৷ জীবনের ঝঁুকি নিয়ে তারা কাজ করেছে৷ তারা জানতো একদিন না একদিন তারা সফল হবে৷ ঘরে তুলে নেবে সোনালী ফসল৷ আজ তাদের ঘর ভর্তি সেই ফসল৷ ইঁদুর যেমন ফসলের ঘ্রাণে ছুটে আসে তেমনই সোনালী ফসলের সুঘ্রানে ছুটে আসছে নব্যরা৷ তারা ফসলের গোলার আশপাশে ঘুর ঘুর করছে৷ অনেকটা যেন সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছে৷ পুরনোরা কিন্তু ধীর স্থির৷ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর তাদের চোখে মুখে একটা প্রসন্নতার ভাব৷ তাদের যেন চাওয়ার কিছু নেই৷ তারা নিজ স্বার্থে যেন সোনালী ফসল ঘরে তুলেনি৷ তাই এ ফসলের উপর তাদের যেন একার ভাগ নেই৷ এ ফসলের উপর রয়েছে সকলের ভাগ৷
কিন্তু, নব্যরা চলছে উল্টোদিকে৷ তাদের চিত্ত যেন অস্থির৷ তারা এদিক ওদিক শুধু ঢু মারছে৷ চাইছে অতি সহজে নিজেদের স্বার্থসিদ্ধি করতে৷ এমন খেলায় অনেক নব্য আবার চিহ্ণিত হচ্ছে৷ তাদেরকে বহিস্কারও করা হচ্ছে৷ কিন্তু, বেশীরভাগ নব্য সোনার পাথরবাটির সন্ধানে ব্যস্ত৷ হাবে ভাবে তারা নিজেদেরকে সেইভাবে তৈরী করে নিয়েছে৷ তারা পথ চলতি মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে৷ রাজ্যবাসী অবাক চোখে তাদেরকে দেখছে৷ আর ভাবছে কিছুদিন আগেও তারা ছিল অন্য জগতে৷ ওই জগতে থেকে তারা নিজেদের আখের গুছিয়েছে৷ এক সময়ে তারা বিড়ি ফঁুকতো৷ সেই অন্য জগতে গিয়ে তারা রঙীন পানীয় এবং ফিল্টার সিগারেট ফঁুকছে৷ সেই তারা আবার নব্য সেজে সোনালী ফসলের গোলার চারপাশে ঘুরঘুর করছে৷ তাদের মুখে ও শেখ ফরিদ বগলে কিন্তু ইট৷ সেই অন্য জগত থেকে তারা সোনালী ঘরে এসে পাল্টিয়ে ফেলছে বেশভূষা৷ তাদের মাথা থেকে পা পর্যন্ত ঝুলছে দেশীয় সংসৃকতি৷ এই তারাই অশান্তি ডেকে আনার জন্য যথেষ্ট৷ কেন না তারা ঘুরে নিজ মতলবে৷ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে না পারলে সোনালী ফসল পোকার দখলে চলে যাবে৷ আবার নিঃস্ব হয়ে পড়বে ফসলের গোলা৷ দেখা দেবে অশনি সংকেত৷ তাই এখন থেকে সাবধান হতে হবে৷ নব্যদেরকে রাখতে হবে কড়া শাসনে৷ পান থেকে যাতে চুন খসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে৷ এ ব্যবস্থার হেরফের হলে নেমে আসবে সমূহ বিপদ৷ বীতশ্রদ্ধ হয়ে উঠবে আম জনতা৷ এমন পরিস্থিতি যে কোনও অবস্থায় কাম্য নয়৷ তাই সাধু সাবধান৷ ছেঁটে ফেলার কাজ শুরু করার সময় যে এসে গেছে৷ সময়ের কাজ সময়ে করাটা যে বুদ্ধিমানের কাজ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top