নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ জুলাই৷৷ বৌদিকে খুন করে পালিয়ে গেল দেবর৷ অন্যদিকে ভাইও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত অবস্থায়৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানী থানার অধিন খাওড়বিল গ্রামে৷ মৃতার নাম রুশনা বেগম৷ অভিযুক্ত ব্যক্তির নাম জসিম আহমেদ৷ বর্তমানে জসিম স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷
জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকান্ড৷ ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার দুপুরে রুসনা বেগমের স্বামী আব্দুম মুকিসের সাথে জসিম আহমেদের বিবাদ হয়৷ বিবাদ একসময় তর্কবিতর্ক ছেড়ে হাতাহাতিতে রূপ নেয়৷ একসময় দুজনের বিবাদ উত্তেজনাকর পরিস্থিতির রূপ নেয়৷ রাগের বসে জসিম ঘর থেকে ধারালো দা এনে আব্দুল মুকিসকে আঘাত করতে থাকে৷ স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী রুসনা বেগম৷ জসিম বৌদি রুসনা বেগমকেও আঘাত করে৷ স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন৷ তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায় এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কৈলাসহর হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছার আগেই রুসনা বেগমের মৃত্যু হয়৷ অন্যদিকে আব্দুল মুকিসের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, ইরানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ বিভিন্ন তথ্য তল্লাসী সংগ্রহ করেছে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জসিম আহমেদ স্ত্রী ও সন্তানকে ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছে৷
কৈলাসহরে বৌদিকে খুন করে ফেরার দেবর, গুরুতর জখম ভাই হাসপাতালে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















