News Flash

  • Home
  • Uncategorized
  • জোট সরকারের যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে: মুখ্যমন্ত্রী কুমারস্বামী
Image

জোট সরকারের যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে: মুখ্যমন্ত্রী কুমারস্বামী

বেঙ্গালুরু, ১৫ জুলাই (হি.স.): জোট রাজনীতির দরকষাকষি নিয়ে কর্ণাটকে কংগ্রেস এবং জেডি(এস)-এর মধ্যে মনোমানিল্য ছিল। কিন্তু কোনওদিন তা প্রকাশ্যে আসেনি। অবশেষে এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি খুশি নন। জোট সরকারের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বলে শনিবার এক জনসভায় বলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। আর এর পরেই শুরু হয় জোর বিতর্ক। রবিবার জোটসঙ্গী কংগ্রেসের তরফ থেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা বলেন, তিনি(কুমারস্বামী) কি করে এমন কথা বলতে পারলেন? তার অবশ্যই খুশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর খুশি থাকাটাই উচিত কারণ তিনি যদি আনন্দে থাকেন তবে আমরাও আনন্দে থাকবো।

শনিবার কর্ণাটকের এক জনসভা মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, আমাকে স্বাগত জানানোর জন্য আপনারা ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের ভাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে বলে আপনারা খুশি। কিন্তু আমি খুশি নই। জোট সরকারের যন্ত্রণা কি তা আমি বুঝি। আমি বিশ্বনাথ হয়ে গিয়ে এই সরকার যন্ত্রণা পান করে চলেছি। ক্ষমতা উপভোগ করার জন্য আমি মুখ্যমন্ত্রী হইনি। জনগণের সমস্যার দূর করার জন্য আমি মুখ্যমন্ত্রী হয়েছি।

অন্যদিকে রবিবার কুমারস্বামী এই মন্তব্যের পাল্টা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা জি পরমেশ্বরা বলেন, তিনি(কুমারস্বামী) কি করে এমন কথা বলতে পারলেন? তার অবশ্যই খুশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর খুশি থাকাটাই উচিত কারণ তিনি যদি আনন্দে থাকেন তবে আমরাও আনন্দে থাকবো।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top