News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরবে কংগ্রেস, দাবি সুনীল ঝাঁখরের
Image

আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরবে কংগ্রেস, দাবি সুনীল ঝাঁখরের

চণ্ডীগড়, ১৫ জুলাই (হি.স.): সংসদে আসন্ন বাদল অধিবেশনে মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরবে কংগ্রেস। রবিবার এমনই জানালেন পঞ্জাবের গুরুদাসপুরের কংগ্রেস সাংসদ সুনীল ঝাঁখর।

আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতায় সরব হবে কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ সুনীল ঝাঁখর জানিয়েছেন, বিগত চার বছরে মোদী সরকার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার সময় সীমা আর মাত্র ছয় মাস রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পালনে কিছুই করেনি তারা। বিজেপির তরফে ২০১৪ সালে প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল তা তুলে ধরে সংসদে সরব হবে কংগ্রেস।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। সরকার পক্ষ একাধিক বিল পাশ করানোর কথা এই অধিবেশনে। এর আগে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সাংসদদের চিঠি দিয়ে সংসদ সচল রাখার ও যথার্থ আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top