News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা
Image

নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুলাই ৷৷ সাধারণ বচসাকে কেন্দ্র করে গতকাল রাতে কৈলাসহর রাঙ্গাউটি গ্রামের লোকমান আলী খাদিমের অটো রিক্সা পুড়িয়ে দেয় দুইজন দুসৃকতিকারী৷ কৈলাসহর ইরানি থানায় লোকমান অভিযোগ করেছেন দুই জনের বিরুদ্ধে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে৷ টিআর-০২বি-৪০৪৩ নং অটো রিক্সাটি মাইনোরটি স্কিমে গত ২২-৭-১৭ ইং তারিখে সরকার থেকে লোকমান আলি খাদিম পায়৷ গতকাল গভীর রাতে অটোটি জ্বালিয়ে দিলে বর্তমানে সে অসহায় হয়ে পড়ে৷ সময় মতো যদি দমকল বাহিনী না যেতে তা হলে আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত৷ অটো রিক্সাটিতে তার আধার কার্ড, গেসের পাসবই এমনকি অটোরিক্সার যাবতীয় কাগজ পত্র ছিল৷ এটি পুরোপুরি নাশকতা বলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যদিও পুলিশ অভিযুক্ত দুইজনেক এখনো গ্রেপ্তার করেনি৷ তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top