News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ছয় হাজার ভুয়ো রেশনকার্ড বাতিল
Image

রাজ্যে ছয় হাজার ভুয়ো রেশনকার্ড বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ প্রশাসনের কড়াকড়িতে অবৈধ কারবারিদের প্রাণ ওষ্ঠাগত৷ রাজ্যজুড়ে শুরু হয়েছে অবৈধ কারবারের বিরুদ্ধে মেগা অভিযান৷ অভিযানে সাফল্য আসতেও শুরু করেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে৷ রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে প্রায় ছয় হাজার ভুয়ো রেশনকার্ড চিহ্ণিত করা হয়েছে৷ এগুলিকে বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন৷ জানা গেছে, সদর মহকুমা এলাকায় ছয় হাজার রেশনকার্ড বাতিল করা হয়েছে৷ বিভিন্ন সয়ম বাঁকাপথে ভুয়ো রেশনকার্ড দেওয়া হয়েছিল৷ যদিও পূর্বে এগুলির উপর কোনওপ্রকার ব্যবস্থা নেওয়া হয়নি৷ কিন্তু এখন সরকার পরিবর্তন হতেই সব বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ নতুন সরকার ক্ষমতায় এসে রেশনিং ব্যবস্থায় ডিজিটাল ইন্ডিয়ার ভাবনায় প্রসার ঘটিয়েছে৷ তাতে দেখা গেছে আধার লিংক নেই এমন রেশনকার্ড রয়েছে ছয় হাজারের বেশি৷ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দফতর যৌথভাবে এই ছয় হাজার রেশনকার্ড বাতিল করেছে বলে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top