News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলছাত্রীকে অপহরণ করতে এসে গণধোলাই অপহরণকারীকে, পোড়ানো হল বাইক
Image

সুকলছাত্রীকে অপহরণ করতে এসে গণধোলাই অপহরণকারীকে, পোড়ানো হল বাইক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ এক সুকলছাত্রীকে অপহরণ করতে এসে স্থানীয় জনগণের হাতে গণধোলাই খেয়েছে অপহরণকারী৷

সুকলছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবকের বাইক পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

উত্তেজিত জনতা পুড়িয়ে দিয়েছে অপহরণকারীর বাইক৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতাল বড়দোয়ালি সুকল সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার সকালে বড়দোয়ালি সুকলের এক ছাত্রীকে অপহরণ করার উদ্দেশ্যে এক যুবক বাইকে করে সুকলের সামনে দাঁড়িয়েছিল৷ এক সময় ছাত্রীটি সুকলের প্রবেশ করতে গেলে সে তার মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সে সময় নিজেকে বাঁচাতে চিৎকার চেঁচামেচি করতে থাকে নাবালিকা সুকলছাত্রী৷ তখন আশপাশের স্থানীয় জনগণ সুকলছাত্রীটিকে বাঁচাতে এগিয়ে আসেন৷ তাদের এগিয়ে আসতে দেখে অপহরণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু স্থানীয় জনগণ তাকে ধরে নাবালিকা ছাত্রীটিকে তার হাত থেকে বাঁচাতে সমর্থ হন৷ উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারতে শুরু করেন৷ তার মোটর বােিকও আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এদিকে ঘটনার খবর পেয়ে বড়দোয়ালি এবং এডিনগর থানার পুলিশ ও অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ পুলিশ অপহরণের অভিযোগে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়৷ অন্যদিকে দমকলের কর্মীরা অগ্ণিদগ্দ বাইকের আগুন নেভানোর কাজে লেগে যান৷ গণধোলাইয়ে গুরতর আহত হয়েছে অপহরণকারী৷ ধৃত যুবকের নাম অঞ্জন দে৷ তবে এই যুবক অপহরণের অভিযোগ অস্বীকার করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top