News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে নাবালিকা গৃহ পরিচারিকার রহস্য মৃত্যু
Image

ধর্মনগরে নাবালিকা গৃহ পরিচারিকার রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ধর্মনগর হাসপাতাল রোড এলাকায় শুক্রবার সকালে এক নাবালিকা গৃহ পরিচারিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত নাবালিকার নাম রবিনা তাঁতি৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ধর্মনগরের হাসপাতাল রোড এলাকায়৷ জানা গেছে, মৃত নাবালিকা দীর্ঘদিন ধরে স্থানীয় পুলিশ কনস্টেবল জনৈক শঙ্করী রায়ের বাড়িতে গৃহ পরিচারিকার হিসাবে কাজ করত৷ তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কে বা কারা নাবালিকা রবিনা তাঁতিকে খুন করেছে এ বিষয়ে পুলিশ এখনই কিছু বলতে চাইছে না৷ পুলিশ জানিয়েছে মৃতদেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে এই রহস্যজনক মৃত্যুর পেছনে বাড়ির লোকজন অর্থাৎ পুলিশ কনস্টেবল শঙ্করী রায়ের বাড়ির লোকদের হাত থাকার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখনও তাঁরা কোন সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর কিছু ধারণা যেতে পারে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top