News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া মহকুমাতে ৫৮টি সুকলে আকস্মিক পরিদর্শন
Image

গন্ডাছড়া মহকুমাতে ৫৮টি সুকলে আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ ও গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ গন্ডাছড়া মহকুমার ৫৮টি সরকারী বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করা হয়৷ মাধ্যমিক শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমার নেতৃত্বে মোট ২৮ জন পরিদর্শনকারী এতে অংশ নেন৷

পরিদর্শনকালে কিছু সংখ্যক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিনা অনুমতিতে অনুপস্থিতি, নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দেওয়া, বিভিন্ন হিসাব পত্রের গরমিল, মধ্যাহ্ণ আহার প্রকল্প সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে৷ এর পরিপ্রক্ষিতে ২২ জন শিক্ষক-শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় এবং ৪ জনকে সতর্ক করে দেওয়া হয়৷

এই পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা, ধলাইয়ের জেলা শিক্ষা আধিকারিক রুবেন্দ্র দৌরাই সহ অন্যান্য শিক্ষা আধিকারিকগণ, গন্ডাছড়ার ডি সি এম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং ত্রিপুরার সমগ্র শিক্ষা অভিযান মিশনের রাজ্যস্তরের কো-অর্ডিনেটরগণ অংশ গ্রহণ করেন৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top