News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়েম্বাটুরে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের সময় কলেজের তিনতলা থেকে পড়ে মৃত ছাত্রী
Image

কোয়েম্বাটুরে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের সময় কলেজের তিনতলা থেকে পড়ে মৃত ছাত্রী

কোয়েম্বাটুর, ১৩ জুলাই (হি.স.) : তামিলনাড়ুর কোয়েম্বাটুর এক কলেজে চলছিল জাতীয় বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ। কলেজের প্রত্যেক পড়ুয়ার অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। প্রশিক্ষকের সামান্য ভুলের জেরে তিনতলার ওপর থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়াম্বাত্তুরে কোভাই কলাইমঙ্গল অব আর্টস অ্যান্ড সায়েন্সের। মৃত ছাত্রীর নাম লোগেশ্বরী (১৯)।
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রী বিবিএ-র দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে কলেজে চলছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ। তাঁকে তিনতলার কার্নিশের ওপর বসে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি ভয় পেয়ে নীচে ঝাঁপ দিতে চাইছিলেন না। সেই সময় অধৈর্য্য হয়ে প্রশিক্ষক তাঁকে নীচে ধাক্কা মারেন। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। দোতলার সানশেডে তার মাথা ধাক্কা খায়। ফলে মেয়েটি নীচে থাকা জালের বদলে, মেঝেতে গিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার ফুটেজ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। অভিযুক্ত কলেজের সঙ্গে লোকসভার ডেপুটি স্পীকার থাম্বিদুরাইয়ের যোগ মিলেছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top