News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী অগ্ণিকাণ্ডে কল্যাণীতে পুড়ে ছাঁই গোদাম সহ পাঁচটি দোকান
Image

বিধবংসী অগ্ণিকাণ্ডে কল্যাণীতে পুড়ে ছাঁই গোদাম সহ পাঁচটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে গোদাম সহ পাঁচটি দোকান পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলায় কল্যানীতে বিকেল পাঁচটা নাগাদ এই অগ্ণিকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল৷ কারণ, সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা না গেলে আরো দোকানপাঠ ও আশপাশের বাড়িঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরার সম্ভাবনা দেখা দিয়েছিল৷ তাতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরোও বেড়ে যেত বলে আশঙ্কা করা হচ্ছিল৷

এদিন বিকাল পাঁচটা নাগাদ স্থানীয় জনগণ কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তা লক্ষ্য করেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ কিন্তু, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছানোর আগেই দোকানগুলিতে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে৷ তাতে বিজয় মেডিক্যাল হল, একটি বিউটি পার্লার, একটি গাড়ি মোরামতির দোকান, একটি টিফিনের দোকান, একটি টায়ার মেরামতির দোকান  এবং  একটি রঙের গোদামে আগুন লাগে৷ মুহুর্তের মধ্যেই আগুন বিধবংসী রূপ ধারণ করে৷ তাতে রঙের গোদাম ঘর সহ পাঁচটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়৷ আপ্রাণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ দমকল কর্মীরা জানিয়েছেন প্রাথমিক ভাবে অনুমান সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ সাথে আরোও জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়নি৷

স্থানীয় জনগণের বক্তব্য, ধোঁয়া বের হওয়ার অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে৷ ফলে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই দোকানগুলি পুড়ে ছাঁই হয়ে যায়৷ জনৈক প্রর্ত্যক্ষদর্শীর বক্তব্য, সর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি উড়িয়ে দেওয়া যায়না ঠিকই, কিন্তু টিফিনের দোকান থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে৷ সমস্ত ঘটনা তদন্ত হওয়া খুবই জরুরি৷ নইলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে না৷ তাঁর বক্তব্য, প্রকৃত কারণ জানা গেলেই আগামী দিনে এ ধরনের ভয়াবহ ঘটনা থেকে সতর্কতা অবলম্বন করা হবে৷ কারণ, এদিনের অগ্ণিকান্ডের ঘটনায় সমগ্র এলাকায় ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top