News Flash

Image

ভাড়া নিয়ে ভাঁড়ামি

সুবোধ ঘোষ

আজ (বৃহস্পতিবার) হতে বাড়লো যাত্রীভাড়া৷ এনিয়ে অটো চালকদের কোনও হেলদোল নেই৷ যাত্রীরাও যেন বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে৷ এ নিয়ে দুই রসিক যাত্রীর খন্ডিত আলাপ তুলে ধরা হল-

১ম যাত্রীঃ আজ থেকেতো যাত্রী ভাড়া বাড়লো৷ কিন্তু কই? আমরাতো আগের ভাড়া দিচ্ছি৷ যাত্রী ভাড়া কি করে বাড়ালোরে ভাই?

২য় যাত্রী ঃ (মুচকি হেসে) বাইড়্যা গেছে ভাই৷ যাত্রীভাড়া বিশ শতাংশ বাইড়্যা গেছে, আইজ এই ভাড়া চালু অইয়া গেল৷

১ম যাত্রী ঃ তোমার কি মাথা খারাপ অইছে ভাই? কোন খানে চালু হল কওতো ভাই? চন্দ্রপুর থেকে নাগেরজলা যেতে আগেও দশ টাকা দিতাম৷ এখনও দশ টাকা দিচ্ছি৷ বিশ শতাংশ ভাড়া কি করে বাড়ল?

২য় যাত্রী – কি করে বা বাইড়্যা গেছে অটো চালকরে জিগাও না৷ এইডারে কয় হিসাবে আছে গোয়ালে নাই৷ ভাড়া বাইড়্যা গেছে৷ কিন্তু ভাড়া দিতাছি আগের মত৷ হের লাইগ্যা রাজ্য সরকার কিছু কইবো না৷ ক্যান যাত্রীরা ভাড়া আগের লাহান দিতাছে তাও জিগাইছে না৷ এরে কই, শাপও মরলো,  লাঠিও ভাঙলো না৷ বুঝলানি দাদা?

১ ম যাত্রী ঃ কিছু বুঝলাম নারে ভাই৷ ভাড়া বাড়লো৷ কিন্তু দিচ্ছি সেই দশ টাক৷ হিসাবেতো বার টাক দেবার কথা৷ তাই না দাদা? অটো চালকও কিছু বলছে না৷ সেই দশ টাকা নিচ্ছে৷

২য় যাত্রী ঃ মজাটাতো এই খানেরে ভাই৷ কিছু কইলে যে ফাঁদে  পইড়্যা যাইবো৷ লোকশান অইবো হের৷ বাম আমলে যে হেরা নিজেরা ভাড়া বাড়াইয়া নিচ্ছে, এহন যে ভাড়া বাড়ছে তার থেইক্যা হেরা বেশি ভাড়া নিতাছে৷

১ম যাত্রী ঃ ভাইটি, তোমার কথা কিছুই বুঝলাম না৷ একটু ঝেড়ে কাশতো৷ চন্দ্রপুর থেইক্যা নাগেরজলা পর্যন্ত সরকারী ভাড়া অইলো সাত টাকা৷ সেই হিসাবে বিশ শতাংশ ভাড়া বাইড়্যা মোট ভাড়া অইতাছে ৮ টাকা ৪০ পয়সা৷ আর চালকরা লইতাছে দশ টাকা৷ হিসাবে ১ টাকা ৬০ পয়সা তারা বেশি লইতাছে৷ এইবার তুমিই কও? আগের ভাড়া নাকি নতুন সরকারের বর্ধিত ভাড়া৷

১ ম যাত্রী ঃ প্যাচটা তাহলে এইখানে৷ আমরাও তো কিছু বলছি না৷

২ য় যাত্রী ঃ বামফ্রন্ট সরকার আমাগো চামড়ারে যে গন্ডারের চামড়া কইর্যা দিছে৷ আমাগো শোধ বোধ অহন আর কিছুই নাইরে ভাই৷ ঝামেলায় কেডায় যাইতে চায় কও তো? হের লাইগ্যা অটো আর ছোট গাড়িতে আগের ভাড়া চলতাছে৷ মানুষ আর গ্যাঞ্জামে যাইবার চাইতাছে না৷ হের লাইগ্যা আগের ভাড়া বলবৎ রইয়া গেছে গা৷

সৌজন্যে ঃ জাগরণ৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top