News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে
Image

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কিরণ গিত্যে। বৃহস্পতিবার তিনি জানান, লাগাতার বৃষ্টির কারণে সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। ফলে বিভিন্ন স্থানে কাদা জমে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং একাধিক গাড়ি আটকে পড়ার ঘটনাও ঘটে।

তিনি বলেন, টানা বৃষ্টির কারণে রাস্তা মেরামতের কাজও সঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সাময়িক মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে।
পূর্ত দপ্তরের সচিব জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে আলোচনা হয়েছে। বর্ষা শেষ হওয়ার পর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের পর থেকেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের কাজ নিয়ে অসন্তোষের কারণে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে অর্থ ফেরত নিয়ে পুনরায় কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি তাঁদের ব্ল্যাকলিস্ট করার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। পূর্ত দপ্তরের আশা, পুনর্নির্মাণের কাজ শেষ হলে আগরতলা-খোয়াই জাতীয় সড়কে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top