News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুর আকাশে সংঘর্ষ এড়ালো ইন্ডিগো বিমান সংস্থার দুটি বিমান
Image

বেঙ্গালুরুর আকাশে সংঘর্ষ এড়ালো ইন্ডিগো বিমান সংস্থার দুটি বিমান

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : বেঙ্গালুরুর আকাশে কোনওমতে সংঘর্ষ এড়ালো ইন্ডিগো বিমান সংস্থার দুটি বিমান। একটুর জন্য বাঁচলেন ৩৩০ জন যাত্রী।
জানা গিয়েছে, গত ১০ জুলাই একটি বিমান কোয়েম্বাটুর থেকে হায়দরাবাদে যাচ্ছিল, অন্যটি যাচ্ছিল বেঙ্গালুরু থেকে কোচিন। হায়দরাবাদমুখী বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিলেন, অন্যটির যাত্রী সংখ্যা ১৬৬। জানা গিয়েছে, একটা সময় আকাশে দুটি বিমানের ওপর নীচ দূরত্ব প্রায় ২০০ ফুটের মতো হয়ে যায়। ট্রাফিক কলিশন অ্যাক্সিডেন্ট অ্যাভয়ডেন্স সিস্টেম বা টিসিএএস দ্রুত জরুরি সংকেত পাঠানোয় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
হঠাৎই দুই বিমানের পাইলট দেখতে পান তাঁরা একই উচ্চতায় উড়ছেন। ঘণ্টায় কয়েকশো কিলোমিটার বেগে একে অপরের দিকে এগিয়ে আসছিল বিমান দুটি। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যেত বড় বিপদ। এয়ার ট্রাফিক কনট্রোলের তরফ থেকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে৷ এই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়৷ কোয়েম্বাটোর–হায়দরাবাদগামী বিমানটিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বলা হয়েছিল ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়তে।
অন্যদিকে বেঙ্গালুরু–কোচিনগামী বিমানটিকে বলা হয়েছিল ২৮,০০০ ফুট উচ্চতায় উড়তে। একটা সময়ের পর একটি বিমান উড়তে শুরু করে ২৭,৫০০ ফুট এবং ২৭,৩০০ ফুট উচ্চতায়। ককপিট অ্যালার্টের জেরেই এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। গোটা ঘটনাটি ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে জানানো হয়েছে৷ তৈরি করা হয়েছে রিপোর্ট৷ সেই রিপোর্ট মন্ত্রকে জমা দিয়েছে ইন্ডিগো৷ এই ঘটনায় ইন্ডিগো কোনও তদন্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে মাত্র আট কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিমান দুটি নিজেদের দিক পরিবর্তন করে৷ ডিজিসিএ-কে গোটা ঘটনা জানিয়েছে ইন্ডিগো৷ হায়দরাবাদের বিমানটিতে ১৬২টি জন যাত্রী ও অন্য বিমানটিতে ১৬৬ জন যাত্রী ছিলেন৷ সংবাদ সংস্থা পিটিআই বলছে ককপিটের অ্যালার্ম বেজে ওঠার পরেই সতর্ক হন পাইলটরা৷ পুরোটাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের গাফিলতি বলে দাবি করেছে বিমান সংস্থা। বিমান দুর্ঘটনা তদন্তকারী দল ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top