News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে জাল নথি পাঁচ সদস্যক তদন্ত কমিটি গঠন
Image

শিক্ষক নিয়োগে জাল নথি পাঁচ সদস্যক তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ শিক্ষকতার চাকুরি বাগাতে জাল নথির সহায়তা নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ তাই, এসটিজিটি’র অফার প্রাপকদের সমস্ত নথি পুনরায় খতিয়ে দেখতে পাঁচ সদস্যক কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর৷ এই কমিটি সমস্ত অফার প্রাপকদের নথিপত্রে জাল নথি রয়েছে কিনা তা যাচাই করবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছে, জাল নথি ধরা পড়লে কড়া আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ এই পক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত নিয়োগপত্র বিলি স্থগিত রাখা হবে৷

সম্প্রতি এসটিজিটি’র অফার জমা নেওয়া হচ্ছে৷ এরই মধ্যে জাল নথির সাহায্যে অনেকেই শিক্ষকতার চাকুরি বাগাতে চাইছে এমনটা অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ সারারাজ্যেই আলোড়ন ফেলে দিয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দপ্তরের কাছে ৫২টি সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে৷ ফলে, এই অভিযোগ গুলির সত্যতা যাচাই করা জরুরি হয়ে পড়েছে৷ কারণ, জাল নথির সাহায্যে চাকুরী কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷

তিনি জানান, মঙ্গলবার দপ্তরের পাঁচ আধিকারীকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিকে এসটিজিটি’র অফার প্রাপকদের বিএড ডিগ্রি সহ সমস্ত নথিপত্র খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, এসটিজিটি’র অফার প্রাপকদের নথিতে জাল ধরা পড়লেই তাদের বিরুদ্ধে কড়া আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দপ্তরকে আগাম নির্দেশ দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, এসটিজিটি’র নিয়োগ পক্রিয়ায় প্রশ্ণ উঠায় আপাতত অফার বিলি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ কমিটি সমস্ত কাজ সম্পন্ন করার পর অফার বিলি করা হবে৷ তাঁর দাবি, বেআইনি ভাবে একজনকেও নিয়োগ করা হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top