News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য লোকসভা : প্রায় প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গ আসবেন শাহ, মোদী
Image

লক্ষ্য লোকসভা : প্রায় প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গ আসবেন শাহ, মোদী

কলকাতা, ১০ জুলাই (হি.স.): ত্রিপুরার পর পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে আগামী এক বছর প্রায় প্রত্যেক মাসেই এ রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসন বারাবার লক্ষ্যেই গত মাসে রাজ্যে ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তবে রাজ্য বিজেপি সূত্রের খবর, কেবল এই দু’টি সভা করেই ক্ষান্ত থাকছেন না প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহ ৷ লোকসভার আগে এরাজ্যে লাগাতার জনসভা করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা ৷
খবর হল, লোকসভা ভোটের আগে রাজ্যে ১৩টি সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী । ৫ টি সভা হবে উত্তরবঙ্গে । রাজ্য বিজেপি চাইছে, লোকসভা নির্বাচনের আগে এ মাসে মোদী তো পরের মাসে অমিত শাহ বাংলায় আসুন । দলের কেন্দ্রীয় নেতৃত্বও এই পরিকল্পনায় সায় দিয়েছে বলে খবর । বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এক মাস অন্তর কোনও একটি রাজ্যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, স্বাধীনতার পর এমন ঘটনা বাংলাতেই প্রথম ঘটতে চলেছে । ১৬ জুলাই মেদিনীপুরে সভা করার একমাস পর ফের সেপ্টেম্বরে এ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেইবার উত্তরবঙ্গে জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর ৷ পাশাপাশি, আগস্ট মাসে আবারও রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ ওই মাসেই কলকাতার শহিদ মিনার ময়দানে বিশাল জনসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা ৷
সূত্রের খবর, সেই সভাতেই হাজির করানো হতে পারে অমিত শাহকে ৷ এছাড়া সেখানে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ দিলীপ ঘোষ জানান, বৃষ্টির জন্য কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না । তবে নির্বাচনের আগে উত্তরবঙ্গেই ৫ টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দিলীপ ঘোষের কথায়, ‘বৃষ্টি অথবা বন্যার মতো কোনও দুর্যোগ ঘটলে, পরিবর্তন হতে পারে কর্মসূচির । তা না হলে প্রত্যেক একমাস অন্তর সভাপতি ও প্রধানমন্ত্রী এরাজ্যে সভা করবেন’।
২০১৬ তেও পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা করেছিল বিজেপি । সফল হয়নি । তাই এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ দখলে কোনও কসুরও করছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব । পশ্চিমবঙ্গ দখলে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের পথ ছেড়ে এবার বারবার জনসভা করে জনমত গঠন করার দিকেই নজর দিয়েছে সঙ্ঘ পরিবার । জুন মাসেই বাংলায় পা রেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । প্রথমে হাওড়ার শরত সদনে দলের সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করেন তিনি । পরে রাজ্য নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন । পুরুলিয়ার সভা থেকে শাহ স্পষ্ট ভাবেই ব্যক্ত করেন মনের কথা । দলীয় কর্মীদের বার্তা দেন, ২০১৯এর লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ আসন চাই বিজেপির ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top