News Flash

  • Home
  • Uncategorized
  • চিয়াং রাইয়ে উদ্ধার কাজ সম্পন্ন, নিরাপদ ১২ কিশোর ও কোচ
Image

চিয়াং রাইয়ে উদ্ধার কাজ সম্পন্ন, নিরাপদ ১২ কিশোর ও কোচ

চিয়াং রাই, ৮ জুলাই (হি.স.) উৎকন্ঠার অবসান। ১৮ দিনের প্রতিক্ষার পর থাইল্যান্ডের চিয়াং রাইয়ের প্লাবিত গুহায় আটকে থাকা সমস্ত কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হল।
রবিবার ছয় কিশোর উদ্ধার করা হয়। সোমবারও সেই উদ্ধার কাজ জারি ছিল। মঙ্গলবার সেই গুহায় সর্বশেষ আটকে থাকা দুই কিশোর খেলোয়াড় এবং তাদের কোচকে উদ্ধার করল উদ্ধারকারী দল। প্রায় তিনদিন ধরে চলতে থাকা এই উদ্ধার কাজে যবনিকা পতন হল। উদ্ধারকারী দলের দক্ষতার জন্যই উদ্ধার কাজ দ্রুত তরান্বিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিট নাগাদ গুহার মধ্যে থাকা আরও এক কিশোরকে উদ্ধার হয়। পরে গুহায় আটকে থাকা সর্বশেষ এক কিশোর খেলোয়াড় এবং তাদের কোচকে উদ্ধাড় করা হয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া কিশোর এবং কোচ এখন ভাল রয়েছে।
বেশ কয়েকদিন ধরে চলা উদ্ধার কাজে নেমে রবিবারই প্রথম সাফল্যের মুখ দেখে উদ্ধারকারী দল। সোমবার উদ্ধার হওয়া কিশোরদের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। আমেরিকা, ইউরোপ, চিন সহ থাইল্যান্ডের নেভি সিল এই উদ্ধার কাজে যুক্ত রয়েছে। উদ্ধার হওয়া প্রত্যেক কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুন মাসের ২৩ তারিখে ওয়াইল্ড বোয়ার্স নামে ফুটবল দলটি চিয়াং রাইয়ের গুহায় আটকে পড়ে। ফুটবল দলটির প্রত্যেক সদস্যের বয়স ১১ থেকে ১৬। সূত্রে দাবি তাদের সঙ্গে থাকা কোচের বয়স ২৫।
আন্তর্জাতিক ১৩ জন ডাইভিং পেশাদার এবং পাঁচ থাইল্যান্ডের নেভি সিল এই উদ্ধার কাজ চালাচ্ছে। প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে আগামী ৪-৫ দিনের মধ্যে উদ্ধার কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্লাবিত থাংলুয়ং গুহায় বিশেষ ধরণের ছোট সাবমেরিন ব্যবহার করা হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, থাইল্যান্ডের প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে নিবিড় ভাবে উদ্ধার কাজ চালচ্ছে।
থাইল্যান্ডের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে গুহায় যখন কিশোর ফুটবলাররা আটকে ছিল। তখন তাদের শান্ত রেখেছিলেন তাদের কোচ। কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি বৌদ্ধ সাধু ছিলেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top