News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে অব্যাহত নাগাড়ে বৃষ্টি, ট্রেন চলাচলে বিঘ্ন
Image

মুম্বইয়ে অব্যাহত নাগাড়ে বৃষ্টি, ট্রেন চলাচলে বিঘ্ন

মুম্বই, ১০ জুলাই (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে অব্যাহত প্রবল বর্ষণ| অবিরাম বর্ষণে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন| জলমগ্ন রাস্তাঘাট| অবিরাম বৃষ্টির জেরে ট্রেন চলাচলও বিপর্যস্ত। শুধু মুম্বই নয়, সাংঘাতিক পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে শহরতলিতেও| গত রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, সোমবার দিনভর নাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। সোমবার রাতেও প্রবল পরিমানে বৃষ্টিপাত হয়েছে মায়ানগরীতে। জলমগ্ন হয়ে পড়েছে গান্ধী মার্কেট, ভাদালা, সিওন পানভেল হাইওয়ে, চেম্বুর এলাকা প্রভৃতি জায়গা। বাণিজ্যনগরীরর প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় স্লথ গতিতে চলাচল করে যানবাহন| অবিরাম বৃষ্টির জেরে সোমবারই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল-কলেজে|
অবিরাম বৃষ্টির কারণে ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, ভিরার এবং চার্চগেটের মাঝে ১০-১৫ মিনিট দেরিতে চলছে লোকাল ট্রেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top