News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত ব্যক্তির মুক্তির দাবীতে এডি নগর থানা ঘেরাও উন্নয়ন মঞ্চের
Image

ধৃত ব্যক্তির মুক্তির দাবীতে এডি নগর থানা ঘেরাও উন্নয়ন মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ উন্নয়ন মঞ্চের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার এডি নগর থানা ঘেরাও করেন সংগঠনের কর্মীরা৷ জানা গেছে, উন্নয়ন মঞ্চের বাবুল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছিল৷ রবিবার নাগেরজলায় বিএমএস ও উন্নয়ন মঞ্চের মধ্যে ঝামেলার কারণে বাবুল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে৷ বিএমএস তার বিরুদ্ধে থানায় মামলা  করেছিল৷ তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ কিন্তু, উন্নয়ন মঞ্চেরদাবি কোনও ঝামেলার সাথে বাবুল ঘোষের সম্পর্ক নেই৷ তবুও তাকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে৷

উন্নয়মঞ্চের দাবি রবিবার নাগেরজলায় বিএমএসের কর্মীরা উন্নয়ন মঞ্চের দুই কর্মীকে প্রচন্ড মারধোর করেছিল৷ অথচ, তারাই উন্নয়ন মঞ্চের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে৷ উন্নয়ন মঞ্চের জনৈক কর্মী জানিয়েছেন, খাঁরচি মেলায় পানীয় জলের স্টল  দেওয়া বিষয়ে মিটিংয়ের জন্য অনুমতি চাইতে সদর এসডিপিও সাথে সংগঠনের কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাবুল ঘোষ৷ এসডিপিও সাথে দেখা করে ফিরে আসার সময় এডি নগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ এরই প্রতিবাদে সোমবার এডি নগর থানা ঘেরাও করে উন্নয়ন মঞ্চ৷ বাবুল ঘোষকে মুক্তি দেওয়ার দাবিতে উন্নয়ন মঞ্চের কর্মীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি মোকাবিলায় জল কামান নিয়ে আসে৷ তবে কিছুক্ষন বাদে পুলিশের সাথে আলোচনায় তারা ফিরে যান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top