News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট
Image

নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই মামলায় অাগেই দোষী চারজনকে ফাঁসির সাজা দিয়েছিল শীর্ষ আদালত। সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে তিন জন একটি রিভিউ পিটিশনে তাঁদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানায়। সেই আর্জি খারিজ করে ফাঁসির সাজাই বজায় রাখল সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ এদিন ওই ধর্ষণের ঘটনায় দোষী মুকেশ (২৯), পবন গুপ্ত (২২), বিনয় শর্মা (২৩)’র শাস্তির ব্যাপারে রায় দিল। তবে, ফাঁসির আদেশপ্রাপ্ত চতুর্থ অপরাধী অক্ষয় কুমার সিং নিজের ফাঁসির সাজা কমানোর আর কোনও আবেদন করেনি। এদিন শীর্ষ অাদালত নির্ভয়া-কাণ্ডের অপরাধীদের ফাঁসির সাজাই বহাল রাখল। একমাত্র দোষীরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার অাবেদন জানাতে পারবে।
গত বছর মে মাসে দিল্লি হাইকোর্টের দেওয়া শাস্তি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এরপর শাস্তি কমানোর জন্য তারপর আবেদন করে দোষীরা। গত বছরের নভেম্বরে তাদের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। দু’পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের বাসের চালক রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। অন্য আরেক অভিযুক্তের বয়স ওই ঘটনার সময় ১৮’র কম ছিল, তাকে জুভেনাইল হোমে রাখা হয়েছিল। তিন বছর সেখানে থাকার পর ছেড়েও দেওয়া হয়। এই ঘটনাটিকে সুপ্রিম কোর্টের রায়ে ‘নৃশংস, পাশবিক ও নারকীয়’ বলে অভিহিত করা হয়।
পিটিশনে ধর্ষকদের আইনজীবী দাবি করেন, ‘মৃত্যুদণ্ড মানে বিচারের নামে ঠান্ডা মাথায় খুন। বহু দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সভ্য দেশে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কোনও স্থান নেই।’ দোষীদের সমর্থনে আইনজীবী জানান, এরা কেউই জন্মগত অপরাধী নয়। এর আগে কোনও অপরাধের সঙ্গে এদের নম জড়ায়নি। ঝোঁকের বশে হঠাত্ই এই কাজ করে ফেলে। গত বছর নভেম্বরে সেই পিটিশনের শুনানি হয়। আজই সুপ্রিম কোর্ট তার রায় জানাবে।
প্রসঙ্গত, গত ২০১২ সালে ১৬ ডিসেম্বর রাতে প্যারামেডিক্যালের ছাত্রী ও তার এক বন্ধু সিনেমা দেখে ফিরছিলেন। দিল্লির মুনিরকায় অপেক্ষা করছিলেন অটোর জন্য। দ্বারকা ফেরার কথা ছিল তাঁদের। কোনও গাড়ি না পেয়ে একটা অফ ডিউটি চার্টার্ড বাসে উঠে পড়েন দু’জনে।
বাসে উঠেন দেখেন ড্রাইভারের কেবিনে বসে আছে চারটি ছেলে আর দু’জন কেবিনের পিছনে। বাকি গোটা বাসটা খালি। বাসের বাঁদিকে বসেছিলেন তাঁরা। ২০ টাকা ভাড়াও দেন। এয়ারপোর্টের কাছে ফ্লাইওভারের নিচে পৌঁছায় বাস। হঠাৎ ড্রাইভারের কেবিন থেকে বেরিয়ে আসছে চারটি ছেলে।
নির্ভয়ার বন্ধু বুঝতে পারেন বাসটি ভুল পথে যাচ্ছে। আর দরজাগুলো বন্ধ। চেঁচিয়ে ওঠেন তিনি। শুরু হয় বচসা। এত রাতে একটা মেয়েকে নিয়ে কেন যাচ্ছে? প্রশ্ন করা হয় ওই যুবককে। মারধর করা হয় তাকে। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেন যুবতী। তখন বাসের ভিতর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বন্ধু। তাঁকে টেনে নিয়ে যাওয়া হল পিছনের সিটে। মদ্যপ ছেলেগুলো ধর্ষণ করে তাঁকে। আটকাতে গেলে একটি ছেলে তাঁর শরীরের গোপন অঙ্গে রড ঢুকিয়ে দেয়। মেয়েটি তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। অর্ধ-নগ্ন, অচেতন যুবতী ও তাঁর বন্ধুকে বাস থেকে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে যায়।
রাত ১১টায় তাদের তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সফদরজং হাসপাতালে সাতদিন ধরে চলে জীবন-মরণ লড়াই। জীবনের লড়াইতে হেরে যান নির্ভয়া।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top