News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে বাণিজ্যে জটিলতার জন্য পূর্বতন সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের সাথে বাণিজ্যে জটিলতার জন্য পূর্বতন সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ সীমান্তের উভয় দিকের জনগণের আর্থ সামাজিক উন্নয়নে ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ভারত- বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের উন্নতি সাধনে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বাংলাদেশের সাথে ত্রিপুরা সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের চলতি জটিলতা হ্রাস করতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সামনে গুচ্ছ প্রস্তাব উত্থাপন করেছেন৷
রবিবার সরকারী আবাসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷ কিন্তু, বাংলাদেশে থেকে যে পরিমাণ পণ্য আমদানি হয় সেই পরিমাণ অর্থের পণ্য ত্রিপুরা থেকে বাংলাদেশে সরাসরি রপ্তানি হয় না৷ ত্রিপুরা থেকে বাংলাদেশে বছরে প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানি হয়৷ অথচ ১০৩ কোটি টাকার পণ্য আমদানি হয়৷ তিনি বলেন, রাজ্য সরকার চায় রাজ্য থেকে সরাসরি যেমন আদা, গুলমরিচ, আনারস, রাবারশিট, কাজুবাদাম, কাঁঠাল সহ অন্যান্য পণ্যসামগ্রী বাংলাদেশে রপ্তানি করা যায়৷ রাজ্য থেকে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে পূর্বতন সরকারের সৃষ্ট জটিলতার কারণে বাংলাদেশ প্রতিবন্ধকতা জারি করে রেখেছে৷ ত্রিপুরা সরকার চায় কম করে ১৭টি পণ্যের উপর থেকে প্রতিবন্ধকতা তুলে নিক সেই দেশের সরকার৷ অন্যদিকে, ত্রিপুরায় ভারত-বাংলাদেশে সীমান্তে আরও বর্ডার হাটের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন৷
খারিফ ফসলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য নূ্যনতম সহায়ক মূল্য বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন৷মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জন্য যেভাবে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তা ঐতিহাসিক৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী এর আগেই ঘোষণা করেছেন যে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে৷ নূ্যনতম সহায়ক মূল্য ঘোষণার মধ্য দিয়ে এই লক্ষ্যে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে এ ব্যাপারে কাঙ্খিত সাফল্য আসবে বলে আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আয় বাড়ানোর জন্য খরচ কমাতে হয়৷ নূ্যনতম সহায়ক মূল্য অন্য সরকারগুলিও বাড়িয়েছিলো৷ কিন্তু কৃষকের খরচ কমানোর জন্য তার কোনও পদক্ষেপ নেয়নি৷ সয়েল হেলথ কার্ড চালুর মধ্য দিয়ে এ ব্যাপারে নরেন্দ্র মোদির সরকার নতুন দিশা দেখাচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপরায়ও ১ লক্ষ ৬৯ হাজাার সয়েল হেলথ কার্ড দেওয়া হবে৷ এর মাধ্যমে কৃষক জানতে পারবেন কোন ফসলের জন্য কীী ধরনের সার ব্যবহার করা যাবে৷ সয়েল হেলথ কার্ড তৈরীর সিদ্ধান্ত হওয়ায় কৃষকদের একটা বড় ধরনের খরচ কমে যাবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, কৃষি দপ্তরের পক্ষ থেকে ত্রিপুরায় কৃষক বন্ধু কেন্দ্র তৈরী করা হচ্ছে৷ এই কেন্দ্রগুলি হয়ে গেলে কৃষকরা দারুণভাবে উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ২১৫ হাজার হেক্টর হাইরিস্ক জোনে এই যোজনা কার্যকর করা হবে৷ এই যোজনা চালু হওয়ায় কৃষকরা দারুণ লাভবান হবেন৷ ফসল নষ্টের তিন মাসের মধ্যেই রাজ্যে কৃষক যাতে বীমার টাকা পেয়ে যান তার জন্য চেষ্টা করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের জন্য বীমার ব্যবস্থা আগে থাকলেও এতে কৃষকদের খুব একটা লাভ হতো না৷ বীমা কোম্পানীগুলিই বেশি লাভবান হতো৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে মানসিকতা থাকতে হবে৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে মানুষের জন্য ভাবছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, গত দুই মাসে রাজ্যে ১ লক্ষ ৬ হাজার গরীব মবিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে৷ তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রেও বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার মহিলাদের অগ্রাধিকার দিতে চায়৷ এ নিয়ে আলোচনা চলছে৷
মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত যোদনার আওতায় ত্রিপুরায় ৭১ শতাংশ মানুষকে আনা হবে৷ এর জন্য ট্রাস্ট গঠন করা হবে৷ কেন্দ্রীয় সরকারের কাছে এর প্রস্তাব পাঠানো হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্র নববই শতাংশ এবং রাজ্য ১০ শতাংশ বহন করা প্রস্তাবে সায় দিয়েছেন৷ ওয়াটার এফিসিয়েন্ট ফার্মিং এর ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ তিনি জানান, পি কে ভি ওয়াই অর্র্গানিক ফার্মিং এ সিকিম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এক নম্বরে রয়েছে৷ ত্রিপুরা এক্ষেত্রেও সামনের সারিতে চলে আসার চেষ্টা করছে৷ রাজ্যের উৎপাদিত আনারসকে এজন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, শুধু আনারস নয়, কাঁঠাল, কাজু বাদামের মতো অন্যান্য উৎপাদিত সামগ্রীও যাতে রাজ্যের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেজন্য কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top