News Flash

  • Home
  • Uncategorized
  • তুরস্কে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা কর্মকার
Image

তুরস্কে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা কর্মকার

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : তুরস্কের মেরসিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা কর্মকার। ভল্ট বিভাগে ১৪.১৫০ পয়েন্ট নিয়ে সোনা পান বছর ২৪ এর দীপা কর্মকার।
দীর্ঘ দুই বছর চোটের কারণে জিমন্যাস্টিক্স থেকে দূরে সরে ছিলেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। ২০১৬ সালে রিও অলিম্পিকে ওই একই বিভাগে চতুর্থ হন দীপা কর্মকার। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে যোগ্যতা অর্জন রাউন্ডে দীপা কর্মকার ১৩.৪০০ পয়েন্ট পান। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে এটাই দীপার প্রথম পদক। লিগামেন্টে চোটের কারণে রিও অলিম্পিকের পর অস্ত্রোপচার হয় দীপার। তাই দুই বছর কোনও চ্যাম্পিয়নশিপে তিনি নামেননি। গোল্ড কোস্ট কমনওয়েলথে অংশগ্রহণ করার কথা থাকলেও চোটের কারণে তা হয়ে ওঠেনি।
এশিয়ান গেমসের আগে এই সোনা জয় দীপা কর্মকারকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে। ভল্ট ছাড়াও ব্যালান্স বিম বিভাগে যোগ্যতা অর্জন করেন দীপা। যোগ্যতা অর্জন রাউন্ডে ১১.৮৫০ স্কোর করে তৃতীয় হন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top