News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে ভুয়ো বোমাতঙ্কে আটক এক
Image

দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে ভুয়ো বোমাতঙ্কে আটক এক

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম সুপ্রিয় মুখার্জি। বাড়ি দক্ষিণ কলকাতার বেহালায়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফোন কল ট্রেস করে সুপ্রিয় মুখার্জিকে আটক করে রেল পুলিশ। তার কোনও ক্রাইম রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়ায় দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে। দিল্লি থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে এই বোমাঙ্ক ছড়ায়। উত্তরপ্রদেশে গাজিয়াবাদ স্টেশনে তড়িঘড়ি করে ট্রেনটিকে থামানো হয়। জিআরপি, আরপিএফ এবং গাজিয়াবাদ পুলিশের যৌথ উদ্যোগে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি অভিযান শুরু করা হয়। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি। জেরায় সুপ্রিয়বাবু বলেন, নিজের স্ত্রীকে নিয়ে পাতিয়ালা থেকে তারা দিল্লির দিকে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস ওঠার জন্য। কিন্তু দেরি করে স্টেশনে পৌঁছনোর ফলে ট্রেনটিতে তারা উঠতে পারেনি। ফলে রাজধানী এক্সপ্রেসকে আটকানোর জন্য তিনি ফোন করে ভুয়ো বোতাঙ্কের খবর ছড়ায়। তার জেরে ওই ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
দিল্লি রেল পুলিশের ডিসিপি পারভেজ় আহমেদ জানিয়েছেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top